somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুরাই-জ্যানিসারিঃ বাংলাদেশের জন্য লেসন

১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আবার টমক্রুজের লাস্ট সামুরাই দেখছিলাম । দেখতে দেখতে কেন যেন ইউরোপের ত্রাস জ্যানিসারি বাহিনীর কথা মনে পড়ে গেল । ছবিটা আগেও দেখেছি কিন্তু এই ছবির সাথে ঐ বাহিনীর কথা কখনো মনে পড়েনি । আজই প্রথম মনে পড়ল ।

১৯৯৩ সাল । তখন আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে একটা ছিল ইতিহাস । সে সময় একটি বই আমার হাতে আসে । ডঃ শেখ মুহম্মদ লুৎফর রহমানের লেখা 'উসমানীয়া সালতানাত' । বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে মাত্র দুই দিন সময় লেগেছিল ।চমৎকার উপস্থাপনা বা সাবলিল লেখার কারনে নয় - ইতিহাসের প্রতি আমার প্রবল আগ্রহের কারনে ।

উসমানিয়া সালতানাতের প্রতিষ্ঠাতা উসমানের মৃত্যুর পর সিংহাসনে বসেন মেজ ছেলে ওরখান (১৬২৯-৫৯) । বড় ভাই সুলায়মান এবং সেকান্দর আলী নামক জনৈক অফিসারের পরামর্শক্রমে তিনি জ্যানিসারি বাহিনী গঠন করেন । বিজিত খ্রীষ্ঠান অঞ্চল থেকে ছোট ছোট খ্রীষ্ঠান ছেলেদের ধরে এনে মুসলিম বানিয়ে তাদেরকে দিয়ে গঠন করা হয় ইউরোপের সবচেয়ে দুর্ধর্ষ এই বাহিনী ।

জ্যানিসারি বাহিনী একসময় তুর্কীদের বিজয়ের প্রতীকে পরিনত হয় । পাশাপাশি এই বাহিনী উসমানীয়া সালতানাতকেও কম ভোগায়নি । বিভিন্ন সময়ে বিদ্রোহ করার পাশাপাশি তারা ছিল সেনাবাহিনীতে সব ধরনের সংস্কারের বিরোধী । সুলতান দ্বিতীয় মুরাদ চেয়েছিলেন ইউরোপীয় স্টাইলে আধুনিক বাহিনী গড়ে তুলতে । সে লক্ষ্যে তিনি জ্যানিসারি বাহিনীর এক-চতুর্থাংশকে (১৮২৯) নতুন বাহিনীতে যোগ দিতে বলেন । কিন্তু উগ্র এ বাহিনী তার আদেশ উপেক্ষা করে । সুলতান গোলন্দাজ বাহিনীর সহায়তায় প্রতিষ্ঠার প্রায় ৫০০ বছর পর এই বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেন । এমনকি সরকারি সকল নথিপত্র থেকেও এ বাহিনীর নাম মুছে ফেলেন ।

যে বাহিনীর কারনে ইউরোপে এত বছর ধরে রাজত্ব করে এসেছিল, যে বাহিনী তিন মহাদেশ জুড়ে একটি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিল, যে বাহিনী ছাড়া উসমানীয় সালতানাতের কথা চিন্তাই করা যায়না- সে রকম একটি বাহিনী ধ্বংস করে তাৎক্ষণিকভাবে সুলতান মুরাদ দুর্বল হয়ে পড়লেও এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা পরবর্তিকালের সবাই স্বীকার করেছেন ।

অথচ আমার দেশে পুরাতনকে আঁকড়িয়ে ধরার কী জানবাজী কসরৎ ! কে বর্তমানে কী করছে তার হিসাব দেয়ার চেয়ে অতীতে কে কী করেছিল তার ফিরিস্তিতে ভরা থাকে সকল আসর ।এই অতীতমুখীনতাই বর্তমানে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে । যেমন মুসলমানদের ক্ষতি করছে সোনালী অতীত নামের পদার্থটি ।

জাপানীরা যদি সামুরাই যোদ্ধাদের নির্বাসনে পাঠাতে পারে, তুর্কীরা যদি জ্যানিসারি বাহিনীকে অস্বীকার করতে পারে আমরা কেন পারবনা অতীতের পথে না হেঁটে সামনের দিকে হাঁটতে ? যে মুসলমানরা রাসুল (সাঃ) এর স্বর্ণালী দিনগুলোকে আউড়িয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা কখনো মুসলমানদের স্বর্ণালী ভবিষ্যৎ গড়তে পারবেনা । যে বাংলাদেশী/বাঙালীরা টাকায় ৮ মন চাল পাওয়ার গল্প করে অলস সময় কাটান তারাও কখনো সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসবেনা এ আমি নিশ্চিত বলে দিতে পারি ।

সব কিছুকে ডিজাটাল অবজ্ঞার চোখে না দেখে প্রয়োজনে প্রতিবন্ধক অতীতকে মুছে আমাদের এগিয়ে যেতে হবে নিশ্চিত সাফল্যের সোনালী ভবিষ্যতের দিকে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×