বিচারের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে অপরাধী হিসেবে দোষী সাব্যস্থ করি। তবুও মাঝে মাঝে অবাক হয়ে যাই চারপাশের অবস্থা দেখে! এ কেমন আচরণ? আমাদের অনেককেই কারো মতের বিপক্ষে গেলেই মিথ্যে আক্রমণে ব্যস্ত হতে দেখি। আবার অনেককে অন্যরা সুন্দরভাবে ভুলগুলো ধরিয়ে দিলেও নিজেদের তত্ত্ব ও ভাবনাই ঠিক এ সিদ্ধান্তে অটল থাকতে দেখি। আবার বিভিন্ন মৌসুমে অনেকের পদচারণায় মুখর থাকে ভার্চুয়াল আশপাশ। কোন কোন ব্লগে এখন কবিদের রাজত্ব! উনাদের মধ্যে বিতর্কেরও শেষ নেই। অন্য কোন ক্যাটেগরীর লেখা মনে হয় দূর্বোধ্য। মনে হয় প্রায় শতভাগই কবি। অথচ প্রকৃত কাব্যমান আছে কয়টি কবিতায় তা নিয়ে কবিরাই সন্দিহান। শিল্পীর শিল্পমানকে সম্মাণ না দিয়ে ব্যক্তিই হয়ে উঠে পূজনীয়। দুলাইনের পোস্টও টপরেটেড, মেগাহিটের পর্যায়ে আসে! ভালমানের লেখাগুলো অনেক ক্ষেত্রে পড়ার কেউ নেই। কোন কোন ব্লগে ভাল মানের পোস্ট সবাই পড়ে তথাকথিত সুশীল শ্রেণী এমন দাবি করলেও অধিকাংশ ক্ষেত্রে উনারা নিজেরাই পড়েন না। অথচ তর্কে-বিতর্কে ও নিজের সাফাই গেয়ে ব্লগে বিতর্কের ঝড় তোলেন। সমালোচনা শুরু হলে এইবার তথাকথিত সুশীলেরা, জনপ্রিয়রা নিজেদের নিক, ফেক নিক, আরো কত কি নিক থেকে নিজেরাই নিজেদের দলবল নিয়ে আত্মরক্ষা করতে এগিয়ে আসেন! শুরু হয়ে যায় ক্ল্যাসিক নাটক! লিঙ্গবৈষম্য, শ্রেণী বিভাজন ও উগ্র সাম্প্রদায়িক মনোভাব কোন কোন ব্লগের রথী,মহারথীদের মাঝে সদা বিরাজমান। মৌলবাদ, পৌরুষত্ব, নারীবাদ ইত্যাদি হাজারো শ্রেণী মাথাচাড়া দিয়ে উঠে। ছদ্মনামে ছোবল মারতে ওৎপেতে থাকেন। অথচ আমরাই নিজেদেরকে মুক্তমনা ভাবি। স্বাধীনচেতা, আস্তিক, বাস্তববাদী, মহান, নাস্তিক কত কিছুই দাবি করি। সমাজের বাস্তব চিত্র বিভিন্ন আঙ্গিকে, লেখার বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেস্টা করলেই অনেকেই আক্রমণাত্বক মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সব ইজমের চেয়ে হিউম্যানিজম যে শ্রেষ্ঠ তা মানতে এতই কষ্ট আপনাদের!
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।