somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস বলে

২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দেখিনি ইংরেজদের এদেশ আগমন
তারা নাকি করেছিল অত্যাচার, নিপীড়ন ও শোষণ?
আমি দেখিনি মীর কাসিম-সিরাজউদ্দৌলার দ্বন্দ্ব
পাওয়া যাচ্ছিল বুঝি ষড়যণ্ত্রের গন্ধ?
আমি দেখিনি পলাশীর আম্রকাননের সেই যুদ্ধ
ইতিহাস বলে মীরজাফর ছিল
বিশ্বাসঘাতক আর মসনদের মোহে অন্ধ।
আমি দেখিনি নবাব সিরাজউদ্দৌলার পরাজয়
ক্লাইভের ষড়যণ্ত্রের মাঝে ছিল না বিন্দুমাত্র নয়-ছয়?
আমি দেখিনি বাংলায় স্বাধীনতার অবসান
ইংরেজরা ছিল নাকি নিষ্ঠুর আর পাষাণ?

আমি দেখিনি মীর কাসিমের সাথে ইংরেজদের সংঘাত
হয়েছিল বুঝি তাদের মাঝে প্রচুর রক্তপাত?
আমি দেখিনি ফকিরদের ফকির বিদ্রোহ
আন্দোলন দানা বেঁধে উঠে সারাদেশে বীরভূমসহ।
আমি দেখিনি তিতুমীরের বাঁশের কেল্লা
সুরক্ষিত ছিল সেটা,নয় একেবারে ফেলনা।
আমি দেখিনি তিতুমীরের স্বাধীনতার সংগ্রাম
বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা আছে তার নাম।
আমি দেখিনি শরিয়তউল্লাহর সংস্কার আন্দোলন
প্রতিবাদের ঝড় তুলে লাভ করেছেন উচ্চ আসন।
আমি দেখিনি বাংলার নীল বিদ্রোহ
কৃষকের প্রতি অত্যাচার ছিল অবর্ণনীয়, দুঃসহ।

আমি দেখিনি রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা উচ্ছেদ
তবুও কমে নি বর্ণে বিভাজিত হিন্দুদের ভেদাভেদ।
আমি দেখিনি ঈশ্বরচন্দ্রের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রচলন
তিনি রেখে গেছেন তার উজ্জ্বল উদাহরণ।
আমি দেখিনি হাজী মুহম্মদ মুহসীনের দানশীলতা
`মুহসীন ট্রাষ্ট` প্রমাণ করে মিথ্যা নয় তা।

আমি দেখিনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
বাঙালিদের মাঝে এমন জাগরণ যায় নি দেখা অহরহ।
আমি দেখিনি আহমদ খানের আলীগড় আন্দোলন
করতে সর্বপ্রকার ভ্রান্ত ধারণার অবসান।
আমি দেখিনি সেসময়ের জাতীয় কংগ্রেস
বিভিন্ন আন্দোলনে কংগ্রেসের অবদান ছিল নাকি বেশ?
আমি দেখিনি ১৯০৬ সালের মুসলিম লীগ
মুসলমানদের জন্য এটি ছিল এক উজ্জ্বল দিক।

আমি দেখিনি সেদিনের বঙ্গভঙ্গ
হিন্দু-মুসলিম বিভাজনের অনুষঙ্গ!
আমি দেখি নি বাংলায় স্বদেশী আন্দোলন
সর্বস্তরের জনগণের বিদেশী দ্রব্য বর্জন।
আমি দেখিনি মুসলিমদের খিলাফত আন্দোলন
বন্ধ করতে তুরস্কে প্রজাতণ্ত্রের শাসন।
আমি দেখিনি গান্ধীজীর অসহযোগ
হিন্দু-মুসলিম ছিল সেদিন একযোগ।
আমি দেখিনি জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
ইংরেজরা চেয়েছিল করে দিতে সব পণ্ড।
আমি দেখি নি শেরে বাংলার লাহোর প্রস্তাব
ইংরেজদের উপর ছিল তখন বেজায় চাপ?
আমি দেখিনি তংকালীন ভারতছাড় আন্দোলন
ব্রিটিশদের তাড়াতে, দূর করতে সর্বপ্রকার অপশাসন।
আমি দেখিনি তিন সদস্যের মন্ত্রী মিশন
ভারতকে বিভক্তকরণে তারা দিয়েছিল ডিসিশান।
আমি দেখিনি ৪৭`এর ভারত বিভাজন
শেষ হল প্রায় দুশ বছরের ব্রিটিশ শাসন।

আমি দেখিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
আদায় করতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার সনদ।
আমি দেখিনি ৫২`এর অম্লান ২১ ফেব্রুয়ারি
ঢাকার রাজপথে পুলিশ করল যেদিন ১৪৪ ধারা জারি।
আমি দেখিনি ফাল্গুনের রক্তঝরা সেদিন
সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ আরো অনেকের
তাজা বুকের রক্ত ঢাকার রাজপথে ঢলে পড়ল যেদিন।

আমি দেখিনি ৫৪`এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়
`জনগণই সকল ক্ষমতার উৎস`-এ কথা মিথ্যা নয়।
আমি দেখিনি আইয়ুব খানের সামরিক শাসন
বাঙালীদের প্রতি তার বাহিনীর নিষ্ঠুর আগ্রাসন।
আমি দেখিনি আইয়ুব খানের একনায়কতণ্ত্র
প্রতিষ্ঠা করতে দেশে হিটলারের মত শাসনতণ্ত্র।

আমি দেখিনি বঙ্গবন্ধুর ছয় দফা দাবি উত্থাপন
বাংলার মানুষের অভূতপূর্ব জাগরণ।
আমি দেখিনি আগরতলা ষড়যণ্ত্র মামলা
ইন্দন যুগিয়েছিল কিছু স্বৈরাচারী আমলা!
আমি দেখিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান
আসাদুজ্জামান, জহুরুল হক, শামসুজ্জোহা করেছিলেন মৃত্যুর স্বাদ পান।

আমি দেখিনি ৭০`এর সাধারণ নির্বাচন
নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগের সরকার গঠন।
আমি দেখিনি ইয়াহিয়ার কালক্ষেপণ
বাঙালীদের প্রতি শুধুই প্রহসন।
আমি দেখিনি ইয়াহিয়া খানের ছলচাতুরী
ইতিহাস তার প্রমাণ দিচ্ছে ভুরিভুরি।

আমি দেখিনি ৭ মার্চের রেসকোর্স ময়দান
লাখো জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণ।
স্বাধীনতার দাবিতে এক ও অভিন্ন স্লোগান
স্বাধীনতার সংগ্রাম-এই ছিল বাঙালীদের জয়গান।
ইতিহাসের কিংবদন্তী নেতার বক্তৃতার আহবান
`এবারের সংগ্রাম,আমাদের মুক্তির সংগ্রাম;
এবারের সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম।`

আমি দেখিনি ২৫ মার্চের কালরাত্রি
অগণিত মানুষ হয়েছে মৃত্যুপথের যাত্রী।
আমি দেখিনি জিয়াউর রহমানের
বঙ্গবন্ধুর পক্ষে বিশ্বব্যাপী স্বাধীনতার ঘোষণা
এ যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী শুরু হল ব্যাপক আলোচনা।
আমি দেখিনি হায়েনাদের ত্রাস
রাজাকার, আল বদর, আল শামসদের বসবাস!

আমি দেখিনি মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী নয়টি মাস
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল মুক্তিযোদ্ধাদের লাশ।
আমি দেখিনি ত্রিশ লক্ষ শহীদের আত্মদান,
দুই লক্ষ মা বোনের ইজ্জতের সর্বনাশ:
বাতাসে লাশের গন্ধ আজো চারিদিকে
মহাধ্বংসস্তূপের মাঝে বসবাস।

আমি দেখেছি শুধু, শুধু এবং শুধুই একটি নাম
পৃথিবীর মানচিত্রে `বাংলাদেশ` চিরজাগ্রত, অনন্ত, অক্ষয়, চির অম্লান।

২১।০২।০৫, ডাক্তার পাড়া, ফেনী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×