somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কথা ইতিহাসে নেই ২য় পর্ব

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১-২৫. যে কথা ইতিহাসে নেই ১ম পর্ব
২৬. একটি দেশ যখন তার কৃতি ও মেধাবী সন্তানদের যথার্থ মূল্যায়ন করতে পারে না তখন সে দেশে সত্যিকারের উন্নয়নের প্রত্যাশা করা দিবাস্বপ্ন ভিন্ন অন্য কিছু নয়।
২৭. বিলাসী বিপ্লব স্বার্থের পরিমিত বক্ররেখা।
২৮. প্রথার বিপরীতধারায় চলাটা যেমন ফ্যাশন ঠিক তেমনি প্রথামত চলাটাও গোঁড়ামী।
২৯. যখন তুমি কাউকে বিশ্বাস করতে শুরু করবে তখন সে ধীরে ধীরে তোমার এ দুর্বলতার সুযোগ নিয়ে তোমার অজ্ঞাতে নানাভাবে তোমাকে ব্যবহার করা শুরু করবে।
৩০. ধর্মীয় ও রাজনৈতিক মৌলবাদীরা যখন তোমার চারপাশে আশ্রয় নিবে ও পাবে তখন তুমিও দ্রুত মৌলবাদী হয়ে উঠবে।
৩১. ইনসুইং ও আউটসুইং দেখে খেলার চেয়ে রিভার্স সুইং সামলানো অনেক কঠিন। আর যারা রিভার্স সুইং করতে অভ্যস্ত তাদের বিদ্যা ও বুদ্ধির পরিধি যেমনই হোক না কেন বিচরণ সমগ্র বৃত্ত জুড়ে।
৩২. যখন কোন ব্যক্তি পতনের দ্বারপ্রান্তে উপনীত হয় তখন সে মনে করে সে যেটাই বলে, যেটাই করে সেটাই চূড়ান্ত সঠিক।
৩৩. তুমি যদি নিজের প্রতি সৎ না হও, তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে না।
৩৪. ছদ্মবেশে বন্ধুসেজে থাকা স্বাধীনতাবিরোধী চক্র, অতি প্রতিক্রিয়াশীল ও ধর্ম ব্যবসায়ীদের ভয়াল ছোবলের হাত থেকে পরিত্রাণ না পেলে বর্তমান প্রজন্মের ধ্বংস অনিবার্য।
৩৫. মোল্লার দৌঁড় মসজিদ পর্যন্ত আর বাংলাদেশে বিদ্যমান শিক্ষাব্যবস্থায় আমাদের বিদ্যার দৌঁড় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।
৩৬. যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানরত শিক্ষকদের মানের তুলনামূলক পরিসংখ্যানে স্ট্যাণ্ডার্ড ডেভিয়েশনের মান যত বেশি সে দেশের শিক্ষা ব্যবস্থায় ভারসাম্যহীনতা তত বেশি। (শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য)
৩৭. নিজেকে জানো, নিজেকে বুঝ ও নিজের উপর বিশ্বাস রাখ; সাফল্য নিশ্চিতভাবে তোমাকে স্বাগত জানাবে।
৩৮. তোমার বর্তমানের প্রতিটি কর্ম তোমার অতীত ও বর্তমানের সমন্বিত প্রতিফলন।
৩৯. আমরা প্রতিনিয়ত আমাদের যা নেই তার হিসেব কষছি অথচ যা আছে তার কতটুকু সঠিকভাবে ব্যবহার করছি নিয়মিত তা কি ভেবে দেখছি?
৪০. আমরা ইতিহাসকে ভুলে যাই, ইতিহাস আমাদের ভুলে না। আমাদের তথ্যের বিকৃত করা দেখে ইতিহাস বিদ্রুপের হাসিতে শংকিত আগামীর পূর্বাভাস দেয়।
৪১. একজন শিক্ষার্থী যদি ভুল পথে চলেন তাহলে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের ক্ষতি হতে পারে কিন্তু একজন অযোগ্য, অদক্ষ শিক্ষকের কারণে একটি সমাজ এমনকি একটি দেশও ধবংস হয়ে যেতে পারে।
৪২. তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যুদ্ধকাল। তুমি সফল হবে যদি দীর্ঘ জীবন যুদ্ধে লড়াই করার কলা-কৌশল তোমার জানা থাকে।
৪৩. অবাধ তথ্য প্রবাহের এ যুগে আমরা বাঙালিরা প্রায় সবাই অলরাউণ্ডার হতে চাই, বিশেষায়িত নয়। নিজেদের দুর্বলতা, সামর্থ্য ও সম্ভাবনা নিরুপণে আমরা ব্যর্থ। যার ফলে কোনটাই শেষ পর্যন্ত হয়ে উঠা হয় না।
৪৪. অন্যদের প্রতি সম্মান দেখানোকে বিনয় বলে না। আপনি যদি ধর্ম, গোত্র, লিঙ্গ, ব্যক্তি ইত্যাদি নির্বিশেষে আপনার সঠিক মতামত প্রকাশ করার মত সাহসী হন তবে সেটিকে আপনার বিনয় বলা যেতে পারে। এই মৌলিক গুণ আপনাকে মহান করতে পারে!
৪৫. আমরা কেউ কোন অপরাধ করলে বলি সে অপরাধ করেছে কিন্তু একবারও ভাবি না কেন অপরাধ করেছে, আসলে সমস্যা কোথায়? আর তা না জানার কারণেই সমস্যাগুলোর সঠিক সমাধান আসে না।
৪৬. আমাদের সমাজে শিক্ষিত বলে যারা নিজেদের দাবি করি সেই আমাদের ভাবনার পরিধি আজো অনেক ছোট তাই বিভিন্ন, বৃহৎ দৃষ্টিকোণ থেকে আমরা সুদূরপ্রসারী চিন্তা করতে ব্যর্থ হই।
৪৭. জানুন নিজেকে কিভাবে সম্মান করতে হয়। আপনি যদি নিজেকে সম্মান করতে পারেন, আপনার চারপাশের মানুষজনও আপনাকে সম্মান করবে।
৪৮. যাদের সঠিক বোধশক্তি আছে জীবনটাকে তারাই উপলব্ধি করতে পারে।
৪৯. যেখানে অর্থনৈতিক মুক্তি নেই সেখানে মূল্যবোধের কোন স্বাধীনতা নেই।
৫০. এই পৃথিবীতে সফল হতে হলে প্রত্যেককে তার নিজের কাজের চাকর হতে হবে।

মোঃ মুজিব উল্লাহ: [email protected]
আমাকে ফলো করতে পারবেন ফেসবুকটুইটারে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×