somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাই দালাল এবং সিন্ডিকেট মুক্ত ব্লগ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন বছর পাঁচ মাস আগে যখন প্রথম সামুতে আসি তখন অনেক ভাল ভাল ব্লগার ছিলেন। যাদের লেখা পড়ে হতবাক হয়ে যেতাম, ভাবতাম একটা মানুষ কিভাবে এত ভাল লিখতে পারে, অনেক শিক্ষা ছিল তাদের কাছ থেকে আমার। অন্যায়ের বিপক্ষে দলমত নির্বিশেষে তাদের অনেকেই ছিলেন সোচ্চার। কিন্তু এখন সামুতে কি হচ্ছে? পুরো ব্লগ দালাল আর সিন্ডিকেট দিয়ে ভর্তি। এদের জ্বলায় ভাল ভাল ব্লগারেরা ব্লগ ছেড়েছে। এখন তো কিছু নিম্নবর্গীয়, এমন সব ব্লগার এসেছে যাদের নিজেদের কিছু লেখার মুরোদ নেই। সারাটা দিন পক্ষের পোস্ট গুলোতে বাহবা/ ভূল তথ্য দিয়ে বেড়ায় আর বিপক্ষের পোস্টে গালি। এইসব পক্ষে কিংবা বিপক্ষের পোস্টে গিয়ে ভেড়া/ ছাগলের পালের মত, দলে দলে কমেন্ট, লাইক, শেয়ার, গালাগালি দিয়ে চলে আসে। দলে দলে ভোট দেয়ার মত করে। এদের কাজকর্ম দেখলে নিজেকে ব্লগার ভাবতে লজ্জা লাগে। এদের আসলে এতটুকু বিবেচনা করার বোধ নেই, আমি কি বলছি আর কি করছি। এই দিক থেকে সব থেকে বেশি এগিয়ে আছে পাকিপন্থী ছাগুর দল। এদের একটা বিশেস্বত্ব হল গন্ডারের চামড়াও এদের চামড়ার চেয়ে পাতলা। যত লাথথি উষ্টা খাক, এদের কাজ এরা করেই যাবে, মান ইজ্জত কম। এদের আবার একেক জনের কয়েকটা করে মাল্টি নিক, একজনকে ধরলে সাথে সাথে আরো ২/৩ টা দালাল/মাল্টিনিক এসে ধরে ফেলে। এদের একেকটা পোস্ট, দালাল সিন্ডিকেট আর মাল্টি নিকের কল্যানে হয়ে যায় হিট। কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ, সুস্থ, সুন্দর ব্লগিং এর জন্য এই সব পেইড/ আন পেইড দালালদের চিহ্নিত করে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন। ব্লগ হয়ে উঠুক জ্ঞানার্জন, সচেতনতা এবং সুন্দর জীবনের জন্য।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×