ব্লগ পাড়ায় আজ রি রি পড়ে যাবে। আস্তিকের দল সব নাউজুবিল্লাহ মিন জালেক পাঠ করবে আর অভিসম্পাত করা শুরু করবে এই ‘সারথিকে’- ‘ফি নারে জাহান্নামে খালিদিন’। আর আমি বরং জাহান্নামী ই হব কিন্তু তাদের বৃদ্ধ ঈশ্বরকে আমি আজ আর ছাড়ছি না। এবার ঈশ্বরের বিচার হবে। দুই বছর আগে যখন একটা অর্ধ খালি মাথা, শূন্য দুই হাত আর ছেড়ে যাওয়া প্রেমিকার স্মৃতির লাশ নিয়ে আমি ফিরে চলেছিলাম আমার শৈশবে সেদিন ও বুঝেছিলাম ঈশ্বর তুমি বড় স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া তুমি আর কখনো কারো স্বার্থ দেখনি, তুমি দেখনা। তোমার সাহাজ্য ছিল শুধু তাদের জন্য যারা তোমার পয়গম্বর ছিল, আর তোমার পূজা কায়েমের নিমিত্তে। আর কারো জন্য নয়। বাদ বাকী সব পোকা- মাকড় ছাড়া আর কিছুই নয়, যাদের দিকে তাকানোর কোন সময় তোমার নাই, কখনো ছিলও না।
হে রহমানুর রহিম, তুমি অসীম দয়ালু। কোথায় তোমার দয়া? তোমার দয়া, একজন মানুষ যাকে তুমি তোমার বান্দা তথা গোলাম হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাস, তার দয়ার কাছে অনেক অনেক বেশি তুচ্ছ, অনেক বেশি ম্লান। সারা বিশ্ব যখন কাঁদছে ফিলিস্তিনের দিকে তাকিয়ে সেখানে তুমি কিছু কাট-মোল্লা টাইপ হুজুর বানিয়ে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। স্বার্থলোভী অনুগত মোল্লারা, তোমার কপটতা আর ভন্ডামীর পক্ষ নিয়ে তোতা পাখির মত অবিরাম বলে চলছেন- দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র, তুমি যাই কর তাই মঙ্গল, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলকে পছন্দ করেন ব্লা ব্লা ব্লা আরো কত্ত কি। হে বিধাতা, প্রচন্ড বিরক্ত আর ক্ষোভে হতাশ আমি। আর কত ধৈর্য্য ধারন করা? আর কত মঙ্গল? আর কত শিশুর রক্তে গাজার ভূমি রঞ্জিত হলে তুমি ধৈর্য্যহীন হবে, তোমার ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাবে? তোমার কোন পয়গম্বর কিংবা তার স্বজাতির প্রতি এত কঠোর নির্যাতন নেমে এসেছিল কি? ইতিহাস বলে, না আসে নি। এরপর ও তুমি ধৈর্য্যহীন হয়ে পড়েছিলে। তাদের পক্ষ নিয়ে ধুলিস্যাত করে দিয়েছিলে ফেরাউন, নমরুদ আর আবু জেহেলদের। তাহলে গাজার অবুঝ শিশুরা কেন এখনো তোমার অনুগত লাভ করছে না? কেন তুমি তোমার প্রচন্ডরুপ ধারন করছ না? কেন তোমারও ভূমিকা জাতিসংঘের মত। নাকি সব গল্প!!! তুমি শুধু মনের বাঘ। বনে নাই। অথবা তুমি আছ কিন্তু কোন অনুভূতি নাই? এমন অনুভূতিহীন ঈশ্বরের আমার দরকার নাই।
বিশ্বাস করেন বিধাতা এখন আমার প্রচন্ড রকম সন্দেহ হয় আপনার স্বত্ত্বা আর অস্তিত্ত্ব নিয়ে। আর যদি আপনি সত্যি সত্যি বিরাজমান, তাহলে বৃদ্ধ হয়ে পড়েছেন অনেক বেশি। আপনার একটা অবসর নেয়া উচিত………….
‘জয় হোক মানবতার’
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




