somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারামীর ফোনের ডাটা চুরি এবং অমুক-তমুকের কথোপকথন

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২১ এ ফোন দিয়ে প্রায় আড়াই মিনিট ধরে কি সব বাজনা শোনানোর পর।
টুউউত টুউউত……. টুউউ…..
হারামীর ফোন থেকে আমি অমুক বলছি। কিভাবে সাহাজ্য করতে পারি স্যার।
জ্বি ভাই আমি তমুক বলছিলাম। আমি আসলে একটা সমস্যা নিয়ে ফোন দিয়েছি ভাই।
অমুকঃ জ্বি স্যার, আপনার সমস্যাটি বলুন।
তমুকঃ ভাই আমি আপনাদের একটা জিঞ্জিরা ইন্টারনেট মডেম ইউস করি। ৬ মাস আগে এটায় আমি প্রতি মাসে ১ জিবি করে ডাটা নিতাম। মেইল চেক করা, ফেসবুক আর একটা ব্লগ ঘাটতাম প্রতিদিন। এতে করেও এক মাসে আমার ডাটা কিছু উদ্বৃত্তই থেকে যেত। কখনো ঘাটতি হত না। কিন্তু কয়েকমাস আগে আমি লক্ষ করলাম আমার ১ জিবি ডাটা দিয়ে হচ্ছে না তখন আমি ডাটা প্ল্যান টা চেঞ্জ করে ২ জিবিতে উন্নীত করলাম। এই প্যাকেজে প্রতি মাসে ৬০০/৭০০ মেগাবাইট ডাটা বেচে যেত এবং সেটা পরের প্যাকেজের ডাটার সাথে যুক্ত হয়ে যেত। অনেক গুলো ডাটা দেখে খুউব খুশি লাগত জানেন। কিন্তু ইদানিং আমি যে সমস্যাটা ফেইস করছি সেটা হল সেইম ইউজে ২ জিবি ডাটা আমার আর এক সপ্তাহ ও যাচ্ছে না। আমি কিন্তু কোন ধরনের ডাউনলোডের ধারে কাছেও কখনো যাই না। ইউটিউব, কোন পর্ন সাইটেও যাই না। অটো-আপডেট সব বন্ধ করা।
অমুকঃ বুঝতে পারছি স্যার আপনার সমস্যাটা। আপনার মোবাইল নাম্বারটি কি জানানো যাবে?
তমুকঃ জ্বি ভাই। এটা হল ০১৭২৯৮৭৬৫৪৩৩৪৫৫৬৭৮।
অমুকঃ ধন্যবাদ স্যার। একটু সময় নিচ্ছি স্যার।
আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আরো আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আবারো আধা মিনিট পর….
অমুকঃ সময় দেয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনার যে সমস্যাটি তা হল আপনার ড্যাটা বেশি খরচ হচ্ছে। তাই তো স্যার?
তমুকঃ জ্বি ভাই। দ্যাখেন আমি কোন ডাউনলোড টাউনলোড কিচ্ছু করি না এরপরও এত্ত ডাটা কই যায়?
অমুকঃ আমাকে প্রথমে জানতে হবে স্যার আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ডাটা বেশি কেটে নিচ্ছি আমরা। কোন পরিমাপক কিছু আছে আপনার কাছে?
তমুকঃ (বেশ বিরক্ত হয়ে) আমি কিন্তু এখনো বলি নাই যে আপনারা ডেটা কেটে নিচ্ছেন কিন্তু এখন বলছি যে আপনারা কেটে নিচ্ছেন। ধান্দাবাজী করেন মিয়ারা?
অমুকঃ স্যরি স্যার!
তমুকঃ স্যরি মানে কি? বাড়ি কই আপনার?
অমুকঃ স্যরি স্যার!
তমুকঃ জিজ্ঞেস করেছি বাসা কোথায় আপনার?
অমুকঃ মোহাম্মদপুরে স্যার!
তমুকঃ অফিস কোথায়?
অমুকঃ গুলশানে স্যার।
তমুকঃ মোহাম্মদপুর থেকে নিউমার্কেট কাছে না গুলশান কাছে?
অমুকঃ কেন স্যার?
তমুকঃ জিজ্ঞেস করেছি উত্তর দ্যান।
অমুকঃ স্যার নিউমার্কেট
তমুকঃ জানলেন ক্যামনে? জমি মাপা রশি নিয়া ঘোরেন, লগে?
অমুকঃ না স্যার আন্দাজে।
তমুকঃ তাইলে আমারো কি ডেটা পরিমাপক যন্ত্র নিয়া ঘুরন লাগব। শোনেন মিয়া মানুষই একমাত্র জীব যারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই পরিমাপ করতে পারে নির্ভূল ভাবে।
অমুকঃ জ্বি স্যার।
তমুকঃ তাইলে এই যে আপনারা আমার ড্যাটা চুরি করতাসেন এইডার কি হইব?
অমুকঃ না স্যার আপনি ভূল বলছেন। এইটা চুরি না স্যার। আমি আপনার কমপ্লেইন টা রাখছি স্যার। আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে।
তমুকঃ ঠিক আছে রাখেন। শোনেন, এর পরে যদি আপনারা আমার ১ কিলোবাইট ডাটাও চুরি করেছেন তাইলে কিন্তু ভাল হইব না। পুরা গুষ্টি সুদ্দা অন্য কোন অপারেটরে চলে তো যাবই লগে একটা মামলাও দিব।
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আরো আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আবারো আধা মিনিট পর….
অমুকঃ আপনার কমপ্লেইন টা আমরা রেখে দিলাম স্যার। আর কোন ভাবে সাহাজ্য করতে পারি স্যার?
তমুকঃ আগে এই সাহাজ্যডা করেন পরের গুলার লাইগ্যা পরে ফোন দিমু। আর এই কমপ্লেইন লেখার জন্য আমাকে দুই মিনিট ওয়েট করায়া রাখলেন ক্যান? সবখানেই ধান্দাবাজী করেন মিয়ারা!
অমুকঃ হারামীর ফোনে ফোন দেয়ার জন্য …………
কাট্ট………
(মোবাইলের ব্যালেন্স থেকে ১১২ টাকা উধাও)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×