আজ বিশ্বকাপের জমজমাট ফাইনাল। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি সবেধন নীলমনি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলংকা। আমার ক্ষুদ্র মনের বিশ্বাস (অন্তঃত আশা) শ্রীলংকাই বিশ্বকাপ জিতবে।
... কারণ
১। অষ্ট্রেলিয়ার আর কত দুর বাধাহীন ভাবে এগুবে। পাহাড়ে উঠতে উঠতে একসময় উঠা শেষ হয়ে যায়,এবং নিচে নামতে হয়।
২। জয়সুরিয়া,মুরালিধরন হলো পুরনা মাল। আর পুরাতন চাল ভাতে বাড়ে.. সুতরাং
৩। অষ্ট্রেলিয়ার সঙ্গে নিশ্চয়ই ব্রাজিলের কোন মিল নেই-যে তারাও ব্রাজিলের মত হ্যাটট্রিক করবে।
৪। আপস এন্ড ডাউনই জগতের স্বাভাবিক নিয়ম তাই শ্রীলংকার কাছে হেরে আসরের একমাত্র পরাজয়ের স্বাদ নিবে অষ্ট্রেলিয়া।
৫। ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় বারবার ১৯৯৬ সালে অষ্ট্রেলিয়া হেরেছিল শ্রীলংকার কাছেই, সুতরাং
৬। শ্রীলংকার জয় মানে এশিয়া তথা বিশ্বেরই জয়। তাই অষ্ট্রেলিয়া হারবে।
(মনে রাখবেন ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা)
বিঃদ্রঃ আসলে যে দল ভাল খেলবে সে দলই জিতবে,আমি শুধু মনের চাওয়া গুলো প্রকাশ করলাম।
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।