somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যাচাল -1

০৭ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শনিবারে প্রথম আলো পত্রিকার ছুটির দিনের রাশিফলের পাতায় খুব আগ্রহ নিয়ে নিজের ভবিষ্যৎ দেখে একটু পুলকিত হলাম, যে এই সপ্তাহে অসাধারণ কিছু নাকি ঘটবে মকরের ভাগ্যে। যাই হোক প্রথমদিন সবই সাধারণভাবে চলল। এরপর দিন -সকালে যথারীতি টিকিট কেটে গাজীপুরা থেকে দুলদুলে চাপলাম মানে বাসে মহাখালি নামব। মহাখালি ফাইওভারের উপর দিয়ে বাসটা আজিমপুরের দিকে যায়। তো মহাখালির যাত্রীরা এর গোড়ায় নামে। আমাকে তারা নামিয়ে দি ল মহাখালি থেকে বেশ দূরে যমুনা ব্রিজের অফিসের সামনে। আমিতো নামব না , ওদেরকে বললাম যেখানে প্রতিদিন নামি সেখানেই নামব। তারপর ড্্রাইভার বলল নামেন নই লে শাহীন কলেজের সামনে নামতে হবে। আমি যত কথা বাড়াই তারা তত তাঁতে । পরে কেউতো কিছু বললই না, এক ভদ্দরনোক পেছন থেকে বলে উঠল, '' আপনি নামেন!'' এইবার আমি কয়জনের সাথে তর্ক করব আর সকালে সবারই অফিসের তাড়া- আমি নেমে গেলাম। কিন্তু মেজাজ ভয়ানক বিগড়ে গেল । সকাল 8টায়ই ক্লাস ।ক্লাসে ঢোকার আগে নিজেকে কন্ট্রোল করলাম । তবে এদের অফিসে গিয়ে নালিশ করার চিন্তা মাথায় রাখলাম । কাজ শেষ করতে করতে 3টা বাজল । তারপর এক কলিগের সাথে বাসা খুঁজতে বের হলাম উওর বাড্ডায়। রিকশাঅলারে বললাম ঘণ্টায় 40 টাকা দিব। সে রাজি । রিকশাঅলা আস্তে চালাতে লাগল, বলার পর গতি বাড়াল। দ্রুতই ভাল বাসা পেয়ে যাওয়ায় 35 মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে গেল। 22 টাকা দিলাম ভাড়া। কিন্ত সে 30টাকার নিচে নিবে না। আবার এর সাথে কিছুণ উওপ্ত বাক্য বিনিময় । 22টাকা দিয়ে বললাম রাস্তায় ফেলে দিতি ইচ্ছে হলে দেন। বাসে চাপলাম বাসার উদ্দেশ্যে। তবে আগে দুলদুলের অফিস। বোর্ডবাজার গেলাম, ওখান থেকে বাস ছাড়ে। কিন্তু পরে শুনি অফিস হল ফার্মগেট। পরে ওদের হেলপারের কাছ থেকে অফিসের নাম্বার নিয়ে কর্তৃপকে ফোন করলাম । সে আমাকে আশ্বাস দিল এটা আর হবে না । কিন্তু পরের দিনও একই ঘটনা । তবে এইদিন আমি বনানিতে নেমে গেলাম। ওখানকার কাউন্টারম্যানকে বলতেই সে হেলপারকে বলল ব্রিজের গোড়ায় নামাতে, কিন্তু তারা সেটা করবে না। এটা আমার বাপের গাড়ি না। আমি বললাম তোর বাপের গাড়ি তো, সেই বলছে নামাতে। স্বাভাবিকভাবেই মুখ থেকে এক পশলা খিস্তি বেরুল। পরে কলেজে গিয়ে আবার দুলদুলের অফিসে ফোন দিলাম। যা বলা উচিত বললাম। কিছুণ পরই বাসা থেকে ফোন আসল ঠিকমত আসছি কিনা। পরে আমার কলিগ জেরিনা আপা বলল , "মিস তুমি যে এসব করছ, কবে না এরা রাস্তায় ধরে তোমারে মাইর দেয়।"আমি বললাম , "দেখা যাক।" হুম! তারপর ভবিষ্যৎ বাণীর কথা মনে পড়ল।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×