somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের রাশিফল(সতর্কতা ও পরামর্শ)

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের রাশিফল(সতর্কতা ও পরামর্শ)
আজ ৯ নভেম্বর, রবিবার ২০১৪ খ্রিস্টাব্দ। ২৫ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ। ১৫ মহররম ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি বৃশ্চিক রাশি অতিক্রম করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯।
আপনার ব্যক্তিত্ব ও চরিত্রে রবি ও মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও সাহসী। নিজের ও অন্যের অধিকার আদায়ে আপনি সফল হবেন।
আপনার জন্য শুভ রঙ: লাল ও হলুদ।
গুরুত্বপূর্ণ দিন: মঙ্গলবার ও রবিবার।
শুভ রত্ন: রুবি ও রক্তপ্রবাল।
আজ চন্দ্র মিথুন রাশিতে (দ্বিস্বভাব, বায়ূ, পুরুষ) রয়েছে। এছাড়া রবি বৃশ্চিকে, বুধ সকাল ৫টা ৮ মিনিটে তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, শুক্র বৃশ্চিকে, মঙ্গল মকরে, বৃহস্পতি সিংহে, শনি বৃশ্চিকে, ইউরেনাস মেষে, নেপচুন মীনে ও প্লুটো রয়েছে মকরে।
রাশিচক্রে চন্দ্র সবচেয়ে দ্রুত এক রাশি থেকে অন্য রাশি অতিক্রম করে। তাই গোচরকালীন চন্দ্রের ভূমিকা বিশেষভাবে বিবেচনা করা হয়।
চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির আজকের পূর্বাভাস:
মেষ রাশি(২১মার্চ-২০এপ্রিল): পারিবারিক প্রশান্তি নষ্ট হতে পারে এমন কিছু করা ঠিক হবে না। বিশেষ করে বয়সে ছোটদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তাই সুযোগ পেলে ঘুরে আসুন পছন্দের কোনো জায়গা থেকে।
বৃষ রাশি(২১এপ্রিল-২০মে): ব্যবসায়ীদের পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। এতে নতুন বিনিয়োগ করা আপনার পক্ষে সহজ হবে। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নতুন ঋণ ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হতে পারে।
মিথুন রাশি(২১মে-২০জুন): তুলনামূলক কম পরিশ্রমেই জটিল কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। অবশ্য যারা গুছিয়ে কাজ করতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কাজে প্রত্যাশিত ফলাফল লাভের সম্ভাবনা বেশি। ব্যবসায়িক যোগাযোগ থেকে নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে।
কর্কট রাশি(২১জুন-২২জুলাই): আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন কোনো বিনিয়োগ করার আগে বাজার গবেষণা করুন। পরিবারে কারও চিকিতসায় আর্থিক ব্যয় বাড়বে। পারিপার্শ্বিক অবস্থা কিছুটা প্রতিকূল থাকতে পারে। মানসিক চাপ বাড়বে।
সিংহ রাশি(২৩জুলাই-২২অগাস্ট): শীঘ্রই আপনার কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পেশাগত কাজে সাফল্য পাবেন। আপনার মর্যাদা ও সম্মান বাড়বে। দৈনন্দিন কাজে সাবধানতা অবলম্বন করুন। বিশেষ কারও সঙ্গে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি(২৩ অগাস্ট-২২সেপ্টেম্বর): চাকুরিপ্রার্থীদের ব্যস্ততা বাড়বে। কারও ক্ষেত্রে আজ ভাইভার সম্মুখিন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোনো কারণে মেজাজ বিগড়ে যেতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। অসতর্কতায় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
তুলা রাশি(২৩সেপ্টেম্বর-২২অক্টোবর): দূরদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়বে। বিদেশ যাত্রার চুড়ান্ত কাগজপত্র হাতে আসতে পারে। স্বল্প দুরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন।
বৃশ্চিক রাশি(২৩অক্টোবর- ২১নভেম্বর): পারিপার্শ্বিক অবস্থা কিছুটা প্রতিকূল থাকতে পারে। একটু সাবধানতা অবলম্বন করলেই তা কাটিয়ে ওঠা সম্ভব। কোনো বিশেষ কাজে কারও ওপর একেবারে নির্ভরশীল হয়ে থাকা ঠিক হবে না।
ধনু রাশি(২২নভেম্বর- ২১ডিসেম্বর): যৌথমূলধনী ব্যবসায়ে জড়িতদের কারও ক্ষেত্রে বিদেশগমন হতে পারে। নতুন কোনো চুক্তি সম্পাদনের মাধ্যমে লাভবান হতে পারেন। তবে বাজার ঝুঁকি নিজ দায়িত্বেই বিশ্লেষণ করতে হবে।
মকর রাশি(২২ ডিসেম্বর- ১৯জানুয়ারি): পাওনা অর্থ আদায় কিছুটা বিলম্বিত হতে পারে। কারও ক্ষেত্রে ঋণ করার সম্ভাবনা রয়েছে। শরীর খুব একটা ভালো না-ও যেতে পারে। কারও কাছ থেকে কোনো সুযোগ নেওয়ার ভাবুন এজন্য ভবিষ্যতে আপনাকে কতটা মূল্য দিতে হতে পারে।
কুম্ভ রাশি(২০জানুয়ারি- ১৮ফেব্রুয়ারি): পছন্দের মানুষের সঙ্গে আজ দেখা হতে পারে। সৃজনশীলতা বিকাশের নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে। চোখ কান খোলা রাখুন। কেননা সুযোগ সবসময় দরজায় আস্তে করে টোকা দেয়।
মীন রাশি(১৯ ফেব্রুয়ারি- ২০মার্চ): পারিবারে সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটবে। কারও ক্ষেত্রে যানবাহন লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের নতুন কোনো চুক্তির আলোচনা ফলপ্রসু হতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×