somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলিত জ্যোতিষে প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যেতে পারে জেনে নিন।

০৬ ই মে, ২০১৫ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি মাসে ফলিত জ্যোতিষে প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যেতে পারে জেনে নিন।


বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সহায়তায় নিয়ে সারা মাসজুড়ে আপনার প্রেম, বিয়ে, রোমাঞ্চ এবং দাম্পত্য সম্পর্কে পূর্বাভাস জানাচ্ছেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

যাপিত জীবনে আমরা বিভিন্ন ধরনের ঘটনার মুখোমুখি হই। কিছু ঘটনা আনন্দের আবার কিছু ঘটনা নেপথ্যে থাকে আপাত আনন্দলাভের ভুল সিদ্ধান্ত। যেটা পরবর্তী জীবনে চরমভাবে ক্ষতিকর প্রভাব ফেলে। সবার ক্ষেত্রে একই ধরনের বিষয়গুলো ঘটবে এমনটি কথা নেই। তবে সচেতন হতে দোষ কি! আগে থেকে সচেতন হলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা থেকে সুরক্ষিত থাকা সম্ভব। এজন্য দরকার বিভিন্ন সময়ে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানা ও সচেতন হওয়া। ফলিত জ্যোতিষ এ বিষয়গুলো জানতে সহায়তা করে।

আপনার ব্যক্তিগত সুনির্দিষ্ট কোনো বিষয় জানতে অভিজ্ঞ কোনোও অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) প্রচণ্ড আত্মবিশ্বাস থাকায় আপনার প্রতি সহজেই বিপরীত লিঙ্গের জাতক/জাতিকা আকর্ষণ অনুভব করেন। নেতৃত্বসুলভ মানসিকতা আপনাকে এগিয়ে রাখবে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস যাতে হঠকারিতায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কড়া শাসনে খাঁচার পাখিও একসময় উড়ে যেতে চায়। এই বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারলে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে বলে আশা করা যায়। কারও ক্ষেত্রে বিয়ের কথা চূড়ান্ত হয়ে যাওয়ার পর মতানৈক্য দেখা যেতে পারে। চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) বৃষ রাশির মেয়েদের বিয়ে সাধারণত তুলনামূলক কম বয়সে হয়। এদের ত্বকে লাবণ্য থাকে। এদের চোখদুটো অসাধারণ সুন্দর হয়। আর তাই অন্য বান্ধবীর চেয়ে বিয়ের ব্যাপারে এরা এগিয়ে থাকে। গোছানো ও বাস্তববাদী হওয়ায় এদের সংসার ধর্ম সুখের হয়। আপনি দুর্বল চিত্তের পুরুষ হলে এদের সঙ্গে তাল মিলিয়ে চলা মুশকিল। তবে সহযোগী হিসেবে এরা সহজে মানিয়ে নিতে পারে। নতুন সম্পর্কের জন্য চলতি মাসটি শুভ সম্ভাবনাময়। বিয়ের আলোচনায় অতি উৎসাহী মনোভাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) বিবাহ সম্পর্কিত আলোচনা মাসের প্রথমার্ধে সেরে ফেলা ভালো। ১৯শে মে থেকে বুধগ্রহ কিছুদিন বক্রি অবস্থায় থাকবে। এ সময়ে বিয়ের আলোচনা পরিবারে দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ার কথা থাকলে সুফল পেতে পারেন। এ সময় পরষ্পরকে ভালোভাবে জেনে বুঝে নিন। যাদের প্রেমের সম্পর্কে বৈরিতা চলছে তাদেরকে ধৈর্য ধরতে হবে। রহস্যজনক কোনো কারণে প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বয়সটাও বিবেচনায় রাখা দরকার। বিষয়টি মাথায় রাখুন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) কল্পনায় অনেক কিছু করা সম্ভব। যদি বাস্তববতা বর্জিত কল্পনা হয় তবে অনেক ক্ষেত্রে নিজের দুর্ভাগ্যের জন্য নিজেকেই দায়ী হতে হয়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সততা সম্পর্ক ঘণিষ্ঠ হতে সহায়তা করবে। এমন কিছু করা ঠিক হবে যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রেক্ষাপটে নিজেকে সংযত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যায়। সাময়িক বিনোদনের এ বিষয়গুলো পরবর্তীতে দাম্পত্য সুখের অন্তরায় হয়ে দাঁড়ায়।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবতই আভিজাত্যপূর্ণ জীবনযাপনের প্রতি আগ্রহী থাকে। এক্ষেত্রে সঙ্গী যদি কৃপন হয় তবে সে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। প্রেমের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা আপনাকে তাড়া করলেও নিজেকে গুটিয়ে রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে। পছন্দের মানুষের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হতে পারে। ছোটখাট বিষয়ে একে অপরকে ছাড় দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) সম্ভাব্যক্ষেত্রে প্রবাসী কিংবা যে কিনা দূরে কোথাও থাকে তার সঙ্গে আপনার বিয়ের আলোচনা হতে পারে। একসঙ্গে দুই নৌকায় পা দিতে নেই। বিষয়টি মাথায় রাখুন। কারও ক্ষেত্রে জীবনে একাধিক প্রেম থাকতেই পারে। তাই বলে সঙ্গীকে সে কথা আগ বাড়িয়ে বলে সংসারে অশান্তির কারণ হতে যাবেন না। আপনার পছন্দের মানুষকে নিয়ে পরিবারে নানান ঘটনার জন্ম নিতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) কিছু মানুষ আছেন যারা কোথাও গেলে নতুন করে বন্ধুত্ব গড়তে পারেন। আপনার এ গুণটি রয়েছে। ভালোলাগা থেকে ভালোবাসা এ নিয়ে এগুতে থাকে সম্পর্ক। এ ধরনের সম্পর্কে আপাতত বিনামেঘে বজ্রপাতের মতো কোনো ঘটনা ঘটতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। যেখানেই নিন্দিত সেখানেই নন্দিত…প্রবাদটির সত্যতার জন্য আপনার সততা ও আন্তরিকতার প্রয়োজন রয়েছে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুধু শুধু প্রেম করার চিন্তা না করে একেবারে দায়িত্ব নেওয়ার কাজটি সেরে ফেলুন। বিয়ে সাদীর জন্য সময়টি বেশ অনুকূল হতে পারে। রিপুর তাড়নাকে সংযত রাখতে না পারলে কপালে দুর্গতি আছে। লোকে বলে দেওয়ালেরও কান আছে। আবেগে কাউকে শতভাগ বিশ্বাস করতে যাবেন না। যে রহস্য নিয়ে থাকতে পছন্দ করে তাকে সেটা নিয়েই থাকতে দিন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) বারবার সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতায় ভুগলে যাকে নিয়ে এতো স্বপ্ন সেও উড়াল দিয়ে ঘর বাঁধতে পারে অন্য কারও সঙ্গে। সুখী ও সুন্দর দাম্পত্য জীবনে নিজেদের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রমের চেষ্টা করুন। যে কোনো ধরনের দাম্পত্য সমস্যা সমাধানের অসাধারণ গুণ আপনার রয়েছে। মানসিক দ্বন্দ্বগুলো নিজেরাই সেরে ফেলার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) সম্পর্কে গভীরতার জন্য ব্যক্তিক জীবনের সাফল্যকেও গুরুত্ব দিতে হবে। প্রত্যেক নর-নারীই তার প্রিয়তম/প্রিয়তমাকে নিয়ে গর্ব করতে চায়। নিজেকে এগিয়ে রাখার জন্য এমন অনেক কিছুই আপনার অনুকূলে আসতে পারে। খেয়ালী হলে দুকুলই হারাতে হতে পারে। আসলে ব্যর্থ মানুষকে কেউ সঙ্গ দিতে চায় না। আকাশ কুসুম কল্পনা মেয়েরা পছন্দ করে না। বিষয়টি ছেলেদের মনে রাখতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) এ রাশির জাতক সহজে কারও প্রেমে পড়ে না। আবার প্রেমে পড়লে সন্দেহ প্রবণতার জন্য সে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সম্পর্ক নিয়ে কিছুটা পারষ্পরিক ভুল বোঝাবুঝি থাকতে পারে। বিয়ের আলোচনার জন্য সময়টি অনুকূল। উড়ুউড়ু মন অনেক কিছুই করতে চাইতে পারে। সবকিছু করতে নেই, যা কিছু করতে বারন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আপনার মনের সঙ্গে মিল রয়েছে এমন কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। সদাহাস্যোজ্জ্বল এ মানুষগুলোর প্রতি বিপরীত লিঙ্গের মানুষ সহজেই আকৃষ্ট হয়। আপনার রয়েছে যে কোনো পরিস্থিতি দক্ষ হাতে মোকাবেলার অসাধারণ মানসিক দক্ষতা। প্রতিপক্ষও একসময় আপনার বন্ধু হয়ে যায়। দাম্পত্য সম্পর্কে সঙ্গীকেও সময় দিতে ভুলবেন না। অবিবাহিতদের বিয়ের কথা অনেকদূর এগুতে পারে
View this link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×