somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়া আহসান, দর্পণে আপনার চেয়ে রাইমা সেনের পোশাকটা সুন্দর ছিল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামিকাল সেমিস্টার ফাইনাল। পড়ার চাপ মোটেই কম না। এই লিখছি, তাও কিছু সেক্রিফাইস করেই লিখোতে হচ্ছে। সম্ভবত বেশি লিখতে পারব না। যাই হোক, জয়া আহসান, সিঙ্গাপুরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দর্পণে আপনার উপস্থিতি আর রাইমা সেনের সাথে আপনাকে এক ফ্রেমে দেখে যা মনে হল, তাতে কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না। রাইমা সেন শাড়ি পরেছেন, আর আপনার পোশাকের নাম কি তা আমি জানি না। এক সময়ে আপনার অভিনয় খুব ভাল লাগত। লোক মুখে শুনেছি, আপনার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। জীবনে উত্থান-পতন থাকেই। তাই বলে সব ছেড়ে ছুড়ে দিয়ে, ব্যক্তিত্ব আর অস্তিত্ব বিসর্জন দিলে চলবে না। চলচ্চিত্রে আপনার অবস্থান সুসংহত হতেও পারে। তাই বলব, বিদেশে বা যেখানেই যান, আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করুন। আমাদের সংস্কৃতি অনেক সুন্দর। অন্যের সংস্কৃতি ধার করার বা প্রদর্শনের প্রয়োজন নেই। বন-জংগলের সংস্কৃতি সভ্য সমাজের জন্য নয়। অনুসরণ যদি করতেই হয়, ঘরের ভেতর করুন। যার যার সংস্কৃতি তারই প্রদর্শন করা উচিত, অন্যরা প্রদর্শন করতে গেলে, সেই কাকের ময়ূর সাজার গল্পের মত পরিণতি হবে। টারজানের পোশাক কিংবা টারজানের বউয়ের পোশাক পড়ে কেউ যদি সমাজে হেটে বেড়ায় তবে কি অবস্থা হবে তাকি ভাবা যায়? অতএব এদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা পেতে চাইলে, চিন্তার গতিধারাকে সঠিক গতি দান করতে হবে, অন্যথায় পতনের তলানি খুঁজে পাওয়া যাবে না।

শুধু জয়া আহসান নয়, প্রায়শই অনেকে বিদেশ থেকে আমন্ত্রণ পেলে, মনে করেন, কিনা কি হয়ে গেছে। মনে রাখবেন, আপনাদের খ্যাতির কারণ, দর্শকের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা। দর্শক যদি আপনাকে ছুড়ে ফেলে দেয় ডাস্টবিনে, আপনার খ্যাতি লাভের ভিন্ন কোন উপায় থাকবে না। অতএব নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হোন, মানুষ আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সুবিধাবাদীরা সুবিধা শেষ হলে কেটে পড়বে।

জয়া আহসান, আপনি যদি আপনার অভিনীত কলকাতার ছবি আবর্তের প্রতিনিধি হিসেবে যান, তবে আমার বলার কিছু নেই।


ছবি দেয়ার মোটেই ইচ্ছা নেই। আমি নিজেই যা পছন্দ করিনা, তা আবার প্রদর্শন করব! তা কি করে হয়।

বেকার যুবক[/sb


৬৯৬
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×