স্ফিংক্সের দেহের ওপরের অংশ ছিল নারীদেহের মতো আর নিম্নাংশ ছিল সিংহের মতো। পাখাবিশিষ্ট এই দানবীর কথা প্রাচীন মিসরীয় ধর্মগ্রন্থ থেকে জানা যায়।
গ্রিক পুরাণে তার কাহিনী নিয়ে আছে অসংখ্য উপকথা। শোনা যায়, এই দানবী বাস করতেন থিবির কাছে একটি শিলাখণ্ডের ওপর। সেখানে তিনি ত্রাসের রা্জত্ব কায়েম করেছিলেন। এই দানবীর স্বভাব ছিল, মানুষ দেখতে পেলেই তাকে ধাঁধা জিজ্ঞেস করতেন এবং যারা ঠিকঠাক উত্তর দিতে পারত না, তাদের তিনি হত্যা করতেন। অবশ্য একজন ছাড়া কেউ-ই তার ধাঁধার সঠিক জবাব দিতে পারেননি। যিনি পেরেছিলেন তার নাম ইডিপাস।
স্ফিংক্সের ধাঁধাটি ছিল, 'সকালবেলায় চার পায়ে হাঁটে, দুপুরবেলায় দু'পায়ে আর বিকেলবেলায় তিন পায়ে হাঁটে কোন প্রাণী? ইডিপাসের জবাব ছিল মানুষ। কারণ মানুষ সকালবেলা অর্থাৎ শৈশবে দুই হাত দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে। দুপুর অর্থাৎ যৌবনে সোজা হয়ে হাঁটে আর বিকেল মানে বার্ধক্যে মানুষ নূ্যব্জ হয়ে পড়লে লাঠি ভর দিয়ে হাঁটাচলা করে।
ইডিপাসের এমন উত্তর শুনে স্ফিংক্স অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রোধের বশে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। ইডিপাস পড়ে থিবির রাজা হন। প্রাচীনকালে মিসরের সব মন্দিরের সামনে স্ফিংক্সের মূর্তি স্থাপন করা হতো। বিশাল বিশাল শিলা কেটে স্ফিংক্স দানবীর বিশাল মূর্তি তৈরি করা হতো।
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।