somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল্টনে পাঁচ জামায়াত কর্মী হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪৬ আসামিকে অব্যাহতি

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উচ্চ আদালতে যাবে জামায়াত

রহমান জাহিদ:

রাজধানীর পল্টনে ৬ জামায়াত কর্মী হত্যা মামলাটি প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করেছে আদালত। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনে মামলাটির চার্জশিটভুক্ত আসামি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনকে অব্যাহতি দিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম দিলারা আলো চন্দনা শুনানি শেষে এ আদেশ দেন।

এদিকে আদালত মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করায় এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক। প্রতিক্রিয়ায় তিনি বলেন, মামলাটি একজন ব্যক্তি দায়ের করেছেন। তাই সরকার এককভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন না। এটা সরকারের ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়। তিনি আরো বলেন, মামলাটি প্রত্যাহারের আগে আদালতেরও বাদিকে ডাকা উচিত ছিল।

চলতি বছরের ৮ জুন সরকার মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১২ আগস্ট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। গতকাল শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এ মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেনÑ তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু।

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৪ দল ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াতের ৬ কর্মী মুজাহিদুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম কিবরিয়া, ফয়সাল হাবিবুর রহমান ও মনির হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন জামায়াতে ইসলামী পল্টন থানা আমির এটিএম সিরাজুল ইসলাম ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারে শেখ হাসিনার নাম ছিল না।

২০০৭ সালের ১০ এপ্রিল শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২২ এপ্রিল আদালত শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু এর পরদিন একই আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপর থেকে মামলাটি অধিকতর তদন্ত চলছিল।

পল্টনের ওই ঘটনায় ওয়ার্কার্স পার্টির রাসেল নামে এক কর্মীও নিহত হয়। রাসেল হত্যায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ১০ জনের চার্জশিট দাখিল করা হয়। হাসিনার মামলাটি অধিকতর তদন্তের আদেশ হওয়ায় জামায়াতের মামলাটির কার্যক্রমও হাইকোর্ট স্থগিত করে। বর্তমানে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে। মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারের আবেদন করেছে জামায়াত। জানা গেছে, মামলা প্রত্যাহারের বিষয়ে পিপি এখনো মতামত দেননি।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×