আজ আঁধারে ডুবল যে সুর,হায় ফিরে ফের আসবে কি তা
সুখের সুবাস মিলিয়ে গিয়ে বুকের মাঝে জ্বলছে চিতা
ঝরল মুকুল,গন্ধ-বকুল
চোখের জলে ভাসল দু-কূল
এখন প্রবল বানের তোড়ে একূল-ওকূল নাশবে কি তা ?
আজ আঁধারে ডুবল যে সুর,হায় ফিরে ফের আসবে কি তা ?
আজ যে আগুন জ্বালল বারুদ,কালকে সে চুপ থাকবে কি রে ?
আকাশ কেঁপে পড়বে ফেটে,আর কত কাল এই তিমিরে ?
হত্যাকারীর অত্যাচারই
উল্টো ডেকে আনবে তারই
ক্লেদাক্ত এক মৃত্যু-মারী।
নতুন করে আবার ,জানি, সেই সোনা-যুগ আসবে ফিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


