বালিকা তোমার তালিকায় আমি আছি?
অথবা আমাকে ঠাউরে নিয়েছ নেহায়েত মশা-মাছি?
বাইকের ধুম, কড়ি ঝুমঝুম কিছু তো আমার নেই
বলো যদি তবে,জান দিয়ে দেব একটুকু কথাতেই!
আইফোন বলো, যা-ই ফোন বলো নেই কোনও হাতি-ঘোড়া,
ওসব না থাক কানে-কানে কথা বলা যাবে আগাগোড়া!
বলো যদি আমি চুপ করে যাব,বলো যদি যাব কাশি
বলো যদি আমি ভালো হয়ে যাব, কচু গাছে নেব ফাঁসি!
সিক্স-প্যাক নেই,বড় ট্যাঁক নেই,পকেটও নয় তো ভারি!
ইশারা করলে মিশরে না যাই, যশোরে যেতে তো পারি!
ভানটান নেই, জান দিয়ে দেব যদি তুমি সেধে চাও
ওরই সাথে তুমি আমাকেও পাবে— ধরে নাও সেটা ফাও!
—স্নিগ্ধ মুগ্ধতা
৮জুন ২০১৭
(ক্রেডিট ছাড়া কপি-পেস্ট নিষিদ্ধ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




