মহাকাল তুমি মহা-থাল এক ধরিয়ে দিয়েছ হাতে
টাকা-টাকা করে হাহাকার করে দাঁত লেগে গেল দাঁতে!
কোথা আরও দুটো বেশি টাকা পাই
সারাক্ষণ শুধু এই খাই-খাই
এক পাই যদি কম পড়ে হায়! ঘাই লেগে যায় আঁতে!
টাকাকড়ি যদি কমে যায় তাই ভেবে মরি দিনে-রাতে।
অথচ তুমি পাকড়েছ খোদা একেবারে হাতেনাতে!
ইনকাম-ট্যাক্স দিতে হবে হায়!
সেই সাথে এল যাকাতের ব্যয়
এত এত দান! কী হবে উপায়!
দড়ি দিয়ে গলে ঝুলে পড়ি তাই সিলিং ফ্যানের সাথে!
দড়ির খরচা পড়ে নি তো বেশি—বানিয়ে নিয়েছি হাতে!
—স্নিগ্ধ মুগ্ধতা
১০জুন,২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




