আমি কত বড় ধর্মপরান,আল্লাহ তালার বান্দা
তুই গাধা তাঁর বুঝবিরে কিছু? ওরে রাস্কেল,আন্ধা
তুই বেয়াদব,বদমাশ তুই—"শিয়া" বলি সেই জন্যই
তুই উন্মাদ, মুনাফিক—নোস মুসলিম বলে গণ্যই!
সারাটি জনম ভণ্ডামি করে লাভ পেলি কয় বস্তা?
দুটো দাঁড়ি রেখে মুসলিম হবি—দুনিয়াটা অত সস্তা?
ইমানের বলে বলীয়ান আমি—শিয়া নই আমি "সুন্নি"
হৃদয় আমার একেবারে ফ্রেশ —বলে ওপাড়ার মুন্নি!
খুব তো নবীর বাণী কপচাস, ঘোরাস জ্ঞানের চরকি!
মুন্নির মতো ধর্মপ্রাণা গার্লফ্রেন্ড আছে তোর কি?
দিনে পাঁচবার সিজদা দিয়েই হোস যদি “নাবীর উম্মাহ!”
আমিও তবে কম কোন দিকে — হোক সেটা শুধু জুম্মা।
ভাবসাব তুই দেখাস যতই— আল্লাহ পাকের বান্দা।
রহমান জানে—সবকিছু তোর লোক-দেখানোর ধান্দা।
যতই রোজা, নামায দেখাস, যতই করিস পুণ্যি !
শিয়ারা সবাই হাবিয়ায় যাবে—জান্নাতে যাবে সুন্নি।
—শিয়া-সুন্নি বিতর্ক
স্নিগ্ধ মুগ্ধতা
আবূ হুরায়রা (রাঃ) বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন কেউ তার মুসলিম ভাইকে ‘হে কাফির’ বলে ডাকে, তখন তা তাদের দু’জনের কোন একজনের উপর বর্তায়।(আধুনিক প্রকাশনী- ৫৬৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৬০)
সহিহ বুখারী, হাদিস নং ৬১০৩
হাদিসের মান: সহিহ হাদিস
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




