আজ সিরিয়ার আকাশ কাঁপে,বুকের কাঁপন লেগে!
ইরাক-ইরান বিরান হলো, অশ্রু ঝরে বেগে!
মৃত্যু-জরার আর্তনাদে আকাশ-বাতাস ভারি
হে দয়াময়, আর কত হায় সইতে বলো পারি!
দুহাত তুলে দুচোখ মুছে— সঙ্গে নিয়ে কফি
তাইতো খোদা, দেখতে বসি “চ্যাম্পিয়নের ট্রফি”!
ফিলিস্তিনের বাস্তুহারা মায়ের কবর খোঁড়ে
রোহিঙ্গাদের দুধের শিশু কাদায় থাকে পড়ে।
চতুর্দিকে ফতুর বুকের রুদ্ধশ্বাসের জ্বালা
কাতর হয়ে করছে মাতন— বাঁচাও খোদাতালা।
ওই হাহাকার শুনলে যখন হৃদয় ওঠে ক্ষেপে
দায় সেরে যাই ফেসবুকেতে “স্যাড”-এর বাটন চেপে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




