বৃষ্টিমুখর গভীর নিশীথ আকাশ কালো মেঘে
কোন সুদূরের পরশে বায়ু আছড়ে পড়ে বেগে!
মুষলধারায় দিগ্বিদিক
আজ ভুলেছে ঠিক-বেঠিক
বিবশ ধরা কিসের নেশায় জড়ের মতোন জেগে!
চমকে জেগে থমকে গেলাম আজকে গভীর রাতে
হয়নি দেখা কতটা দিন তোমার আমার সাথে
হারিয়ে গেছে গোধূলি ভোর
পেরিয়ে গেছে মাস-বছর
আবেগের নদ পথহারা আজ গহীন গিরিখাতে ।
না জানি আজ কোন কারণের মোহন আবাহনে
উছলে উঠে হৃদয় টুটে যায় যে ক্ষণে-ক্ষণে
সেই আঁখিজল—অন্তরের
আজ কি আবার আসবে ফের?
নাইবা আসুক—দাঁড়িয়ে গেলাম গভীর সঙ্গোপনে
আজকে না হয় কাটবে এ রাত অশ্রু বিসর্জনে।
—বৃষ্টিমুখর রাতে।
স্নিগ্দ্ধ মুগ্ধতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


