আমার দেশ
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজ ঘাস,
ফুলের বাস,
মেঘের রাশ
জুড়ায় মন
ফুলের ঘায়
অবশ হায়!
গহীন কোন
নিবিড় বন!
পাখির সার—
ধূসর হার;
কোথায় তার
থামার রেশ!
বাতাস বয়
মধুর লয়;
সবুজ-ময়
আমার দেশ।

পথের পাশ,
পাতার রাশ—
রূপের ফাঁস
জড়ায় মন।
মধুর বায়
নীরব ধায়;
নীরব পায়
মাড়ায় বন!
সকাল-সাঁঝ
জলের মাঝ
স্রোতের ভাঁজ
বাজায় সুর।
শীতল কোন
শিথিল মন
না রয় কাছ,
না যায় দূর!
ফুলের ভার
হাজার বার
ছড়ায় তার
আতর-বাস।
অধীর বায়
মদির তাই,
মদির হায়!
পাথর-ঘাস!
রোদের আঁচ
মাতায় গাছ,
পাতায় নাচ
লাগায় জোর।
রূপের তাঁত
ঝরায় পাত;
জাগায় রাত,
জাগায় ভোর!

নদীর জল
বাজায় মল,
ছলাৎ ছল
ভেজায় তীর!
আকাশ-তল
অচঞ্চল;
মেঘের দল
বেজায় ধীর!
আশার ঢিপ
উষার দীপ;
লালিম টিপ
সবুজ বেশ।
বিপুল তার
রূপের ভার
কোথায় আর
এরূপ দেশ!
—আমার দেশ
স্নিগ্ধ মুগ্ধতা
১৭ অক্টোবর,২০১৭।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন