বুলবুল,ফুল-কূল মশগুল তাই!
ফুলদের আলতায় ছায় অঙ্গন,
বোলতার আজ তাই সাতরং মন!
খোলতাই-রূপ ওই পক্ষীর দল
কল-কল তাল দেয়,গায় নির্মল!

সরসর বায় বয়—যায় দূর দূর,
বাঁশবন শনশন—ভরপুর সুর!
শুনশান বনপথ মন থমকায়!
ঝুরঝুর পত্রের সুর চমকায়!
মচমচ বন-তল আর বোল নাই,
হরবোল মন খায় দোল দোলনায়!
সন্ধ্যার আবছায় ছায় দিন্ মান,
ভোমরায় গায় তার গুণগুণ গান।
তেজহীন আফতাব ওই ডুবডুব—
পশ্চিম রক্তিম,নিষ্প্রভ পুব!
হইচই কই,ওই নির্জন সব,
মউ দেয় চৌদিক বউ-সৌরভ!

ঘুমঘুম রাত্তির,চুম দেয় চাঁদ,
আসমান-ময় হায়! চুমকির ফাঁদ!
ফিসফাস বয় ধীর নির্দোষ বায়,
ঝুরঝুর জ্যোছনায়—জোর রোশনাই ।
চুপচাপ ঝোপঝাড়—বাঙ্ময় রাত,
রাতভর চাঁদনীর দান-খয়রাত!
ভোর-বায় শয্যায় ঘুরপাক খায়,
আলতার রং পায় বন-লাক্ষায়!
শিরশির টুপটাপ ঝরকায় জল,
লজ্জায় লাল হয় ফুলগাছ-তল!
রূপ-ময় বাংলার রূপ-মেখলায়
লাল-নীল স্বপ্নিল যায় দিন,যায়।
—এই বাংলায়
স্নিগ্ধ মুগ্ধতা।
১৯ অক্টোবর,২০১৭।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



