অস্ত্র হাতে যুদ্ধ করে করলি স্বাধীন দেশটারে,
কোটার প্যাঁচের টোটার ঘায়ে করলি আবার শেষ তারে!
ছেলেপুলে, নাত্-পুতেরাও যোগ দিল হায়! তোর সাথে
স্বাধীনতার সূর্য কোথায়? অমানিশার ঘোর রাত এ!
পাকির শোষণ, রানির শোষণ—করল শোষণ সব সখী,
শেষকালে এই কোটার শোষণ—তফাৎ তবে রইল কী?
এই জগতের ব্যাপার বোঝা নয়তো মোটেই শক্ত রে!
সব ব্যাটারাই সুযোগ পেলে খায় নিরীহের রক্ত রে!
শোষণ যদি চলতে থাকে এমনি করে শেষ-তকই
চলুকগে ছাই! চলুকগে ছাই! —থামিয়ে দিলাম বকবকি।
একটা কথাই শেষ বলে যাই, বাদবাকি সব উহ্য থাক—
মেধার যেথা হয় না কদর, সদর তাদের চিচিং ফাঁক!
—কোটার রাজ্যে পৃথিবী গদ্যময়
আহমদ মুসা,
১৫ মার্চ, ২০১৮।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



