নানা কারণে আমরা কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করে থাকি। বেশিসফটওয়্যার থাকার কারণে কম্পিউটারের গতি ধীর হয়ে যায়, C: ড্রাইভের ওপর চাপ বাড়ে। তবে বহনযোগ্য সফটওয়্যার ব্যবহার করলে এই আশঙ্কা কমে যায়। কারণ বহনযোগ্য সফটওয়্যার সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়। ইচ্ছে করলে যেকোনো সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ তৈরি করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে setup capture নামের সফটওয়্যার। http://mediafire.com/?kyzhnz1amwz ঠিকানার সাইট থেকে মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। দুই ক্লিকে setup capture চালু করুন এবং পর্যায়ক্রমে next অপশনে ক্লিক করুন। How to install লেখা এলে উইন্ডোটি মিনিমাইজ করুন।
এখন যে সফটওয়্যারকে বহনযোগ্য সফটওয়্যার হিসেবে রূপান্তর করতে চান, সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছে করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারবেন)। এখন মিনিমাইজ করা উইন্ডোটি খুলুন এবং পর্যায়ক্রমে তিনবার next-এ ক্লিক করুন। এরপর usb flash/portable media অপশন নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর ফাইলটি কম্প্রেস করার অপশন আসবে, কম্প্রেস করতে না চাইলে No compresson নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর পর্যায়ক্রমে next /finish-এ ক্লিক করুন। এখন C:/programe files/vmware/vmware north star/captures-এ গিয়ে দেখুন আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন তৈরি হয়েছে। ইনস্টল করার ঝামেলা নেই বলে এটি আপনি পেনড্রাইভ থেকেও সহজেই ব্যবহার করতে পারবেন।
আলোচিত ব্লগ
গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?
ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন
মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।