somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংগৃহীত (মারামারি আর ভাল্লাগেনা)

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধক
আমেরিকার নিউইয়র্ক সিটি ব্যাংকের সামনে পার্কিং এরিয়ায় একটি রোলস রয়েস এসে থামল। ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নামলেন ধোপদুরস্ত পোশাক পরা এক লোক। পেশায় ব্যবসায়ী, নাম উইলিয়াম।
ব্যাংকের ভেতর ঢুকতেই সুন্দরী রিসেপশনিস্ট বলল, "স্বাগতম, স্যার। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ?"
"লোনের ব্যাপারে আমি কার সাথে কথা বলব ?" - উইলিয়াম জিজ্ঞাসা করলেন।
উত্তরে একটি ডেস্ক দেখিয়ে দিল রিসেপশনিস্ট। উইলিয়াম ডেস্কের সামনের চেয়ারে গিয়ে বসতেই লোন অফিসার জিজ্ঞাসা করলেন, "বলুন স্যার, কি জানতে চান ?"
"ব্যবসায়িক কাজে আমি এক মাসের জন্য ইউরোপ যাচ্ছি। তাই, জরুরী ভিত্তিতে আমার পাঁচ হাজার ডলার লোন প্রয়োজন" - জানালেন উইলিয়াম।
"কিন্তু স্যার, ব্যাংকের নিয়ম অনুসারে নিরাপত্তার খাতিরে আপনাকে লোন নেবার জন্য কিছু একটা বন্ধক রাখতে হবে।"
শর্ত শুনে তিনি পকেট থেকে একটা চাবি বের করে অফিসারকে বললেন, "আমার রোলস রয়েসটি আপনাদের পার্কিং এরিয়ায় আছে। বন্ধক হিসেবে চলবে ?" :P
"একটু বসুন" এই বলে অফিসার রোলস রয়েসের সত্যিই কোন অস্তিত্ব আছে কিনা, তা দেখার জন্য একজন পিয়নকে পাঠালেন। কিছুক্ষণ পর পিয়ন এসে সব ঠিক আছে জানানোর পর লোন অফিসার বললেন, "ঠিক আছে, এই নিন পাঁচ হাজার ডলার। মনে রাখবেন, এক মাসের বেশি হলে কিন্তু মূল টাকার দ্বিগুন জরিমানা দিতে হবে।" :|
"আমার মনে থাকবে, ধন্যবাদ" - এই বলে উইলিয়াম ডলারগুলো নিয়ে চলে গেলেন। উইলিয়াম যাবার পরপরই ড্রাইভারকে দিয়ে রোলস রয়েসটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে আনিয়ে রাখলেন অফিসার।
ঠিক এক মাস পর। সিটি ব্যাংকের লোন অফিসারের সামনে বসে আছেন উইলিয়াম। লোনের পাঁচ হাজার ডলারের সঙ্গে এক মাসের সুদ হিসেবে বিশ ডলার পরিশোধ করতে এসেছেন তিনি।
"যথাসময়ে লেনদেন সম্পন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি ?" উইলিয়ামকে বললেন লোন অফিসার।
"জি, অবশ্যই"
"আপনি ইউরোপ যাবার পর আমরা খোঁজ নিয়ে জেনেছি, আপনি একজন মালটিমিলিয়নেয়ার। তাই, এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঢুকছেনা যে মাত্র পাঁচ হাজার ডলারের জন্য আপনি এত দামি রোলস রয়েসটি কেন বন্ধক রেখেছিলেন ?" :-*
"কেন আবার, গাড়িটার নিরাপত্তার জন্য।"
"মানে ?!" - লোন অফিসারের কন্ঠে বিস্ময়।
উত্তরে উইলিয়াম বললেন, "আপনিই বলুন, পুরো নিউইয়র্ক সিটিতে মাত্র বিশ ডলারের বিনিময়ে এক মাসের জন্য নিরাপদে রাখার জন্য পার্কিং এরিয়া কোথায় আছে !" :-/


বিয়ার
এক ট্রাক ড্রাইভার বিয়ার খাবার জন্য বারে ঢুকে দেখল, এক ভদ্রলোক গ্লাস ভর্তি বিয়ার নিয়ে মনমরা হয়ে বসে আছে। তার সাথে একটু মজা করার জন্য সে লোকটার বিয়ারটুকু খেয়ে নিল। কিন্তু এজন্য যে লোকটা এত সিরিয়াস হবে, সে কল্পনাও করেনি। লোকটা রীতিমত কাঁদতে শুরু করল। :||
ট্রাক ড্রাইভার ব্যস্ত হয়ে তাকে সান্ত্বনা দিতে বলল, "আমি তো একটু মজা করছিলাম, ভাই। আপনি কাঁদবেন না, প্লিজ। আমি এক্ষণি আপনাকে বিয়ার আনিয়ে দিচ্ছি।"
ভদ্রলোক কান্না থামিয়ে বলল, "আসলে আমার দিনটাই আজ খারাপ গেছে। সকালে অফিসে পৌঁছুতে দেরি হওয়ায় জরুরী একটা মিটিং মিস করলাম। বস এককথায় আমাকে সাসপেন্ড করে দিল। /:)
অফিস থেকে বেরিয়ে দেখি, আমার গাড়ি নেই। পুলিশে রিপোর্ট করতে গেলাম, ওরা জরুরী কাজে ব্যস্ত, এই সামান্য ব্যাপারে মাথা ঘামাবার সময় তাদের নেই। গাড়ির আশা ছেড়ে ট্যাক্সি দিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতে গিয়ে মনে পড়ল, জরুরী কাগজপত্র ট্যাক্সিতে রয়ে গেছে। দ্রুত রাস্তায় ফিরেও ট্যাক্সিটাকে পেলামনা। :-<
তারপর, বাড়িতে ঢুকে দেখি, স্ত্রী নেই। টেবিলের ওপর তার চিঠি পেলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। :((
মনের দু:খে এখানে এলাম। ভাবলাম, জীবন রেখে আর কি লাভ ?
কিন্তু আপনি আমার বিষ মেশানো বিয়ারটাও খেয়ে নিলেন। আমার কপালটাই খারাপ... :|

(কমন পড়লে আমার দোষ নাই কিন্তু)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৪:৪৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×