somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমজনতার(যারা ব্যাংকার নন) জন্য এই লেখাটা। এফ ডি আর তাহলে ক্যান করমু ?????? X(( X(( X((

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকা ব্যাংকে রাখলে লাভ হয়, এটা আপনারা শুনেছেন। অনেকে হয়তোবা রেখে লাভ পেয়েছেনও। কেউ কেউ হয়তো আবারও রাখার কথা ভাবছেন। তবে আমার কথা যদি শোনেন, তবে বলবো, ‘টাকা ব্যাংকে রাখার চেয়ে বালিশের তলে রাখেন, কিংবা তোশকে ভরে সেলাই করে, ’বনের রাজা ওসমানের’ মতো’।
ব্যাপারটা তাহলে খুলেই বলি।
ধরি আপনার হাতে এখন এক লক্ষ টাকা আছে। আপনি ব্যাংকে রাখবেন। ১মাসের জন্য। ০৩ জানুয়ারী, ২০১৬, রবিবার রিকশা ভাড়া দিয়ে ব্যাংকে গেলেন। নতুন বছরের প্রথম দিনে একটা ভাল কাজ করবেন, নিজের জন্য, পরিবারের জন্য। শুনলেন, সুদের হার ৬%(এটাই এ মুহুর্তে ভালো রেইট, অনেক ব্যাংক এর চেয়েও কম দেয়। যাই হোক, অন্তত: ৫০০ টাকা তো পাওয়া যাবে, এই ভেবে আপনি করলেন এফডিআর। ব্যাংক আপনার মূল্যবান ঘন্টাখানেক সময় খেয়ে আপনাকে ধরালো একটা সই করা কাগজ। ব্যাংকাররা যেটাকে বলে এফডিআর রিসিট।
০২ ফেব্রুয়ারী, ২০১৬ আপনি যাবেন ব্যাংকে। এফডিআর ভাঙাতে। ব্যাংক আপনাকে কত টাকা দেবে জানেন? ****** টাকা। আপনি তো রেগেমেগে আগুন। ক্ষোভে ’মাননীয় স্পিকার’ হয়ে যাবেন ম্যানেজার সাহেবের রুমে। ‘এর মানে কি’?
ম্যানেজার সাহেব আবার নিপাট ভদ্রলোক, অমায়িক ব্যবহার। উনি বেয়ারা ডেকে আপনার জন্য কফি অর্ডার করবেন, তারপর আপনাকে বুঝিয়ে দেবেন হিসাব:
১০০,০০০ টাকায় ৬% হারে আপনি সুদ পেয়েছেন ৫০০ টাকা।
৫০০ টাকা সুদের উৎসে কর ১৫% হারে ৭৫ টাকা।(ধরে নিচ্ছি আপনার টিআইএন নাই, থাকলে উৎসে কর হতো ১০% হারে ৫০ টাকা।)
আর আপনার হিসাবে আবগারী শুল্ক কাটা হবে ৫০০ টাকা।
অর্থাৎ আপনি পাবেন (১০০,০০০+৫০০-৭৫-৫০০)=৯৯৯২৫টাকা। ম্যানেজার ভদ্রলোক অতি বিনয়ের সাথে আপনাকে জানাবেন যে, আপনাকে ব্যাংক ঠিকমতোই সুদ দিয়েছে। সরকারের নির্ধারিত চার্জ না নিয়ে ওনার কোন উপায় নেই। আপনি ব্যাপারটা নিশ্চয়ই বুঝবেন। না বুঝে উপায় থাকবে না আপনার।
অর্থাৎ আপনার লস হবে ১. নগদ ৭৫ টাকা, ২. যাওয়া অাসার রিকশা ভাড়া ৩. আপনার মূল্যবান কিছু কর্মঘন্টা।

সুত্রঃ জনৈক ব্যাংকার বন্ধুর কাছে ঈষৎ জ্ঞানপ্রাপ্ত
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×