পবিত্র কোরানে আমরা জানতে পেরেছি যে,হযরত মুসা(আঃ)কে ফেরাউনের স্ত্রী আছিয়া(আঃ) যখন লালন পালনের সিদ্বান্ত নিলেন এবং এই শিশুকে দুধ পান করানোর জন্য ধাত্রীর আহবান করলেন অতপর ধাত্রীর আগমন ঘটল কন্তু কেহই শিশু মুসাকে(আঃ) দুধ পান করাতে সক্ষম হলেন না।তখন সেখানে উপস্থিত হযরত মুসার(আঃ) আপন বোন বললেন, “আমি আপনাদের এমন এক ধাত্রীর সন্দ্বান দিতে পারি,হয়তো এই শিশু দুধ পান করবে”।আর বাস্তবেও তাই ঘটলো।এই ঘটনা দিয়ে প্রমানিত হয় যে,আল্লাহর মনোনীত নবী-রাসুলগন যখন যা ইচ্ছা খাদ্য বা পানীয় গ্রহন করতে পারেন না।
অনুরুপ,একটি অযৌক্তিক কেচ্ছাও আমাদের আলেম-ওলামাগন প্রচার করে থাকেন,হযরত রাসুলের(সাঃ) নাকি ‘দুধ মা’ ছিলেন বিবি হালিমা।তাহলে প্রশ্ন উঠে কত বছর পর্যন্ত শিহসুরা মায়ের দুধ পান করে? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পবিত্র কোরানে নির্দেশ দিচ্ছেনঃ
“ আর মায়েরা তাদের সন্তানদেরকে পুর্ন ২ বছর দুধ পান করাবে, যদি দুধ খোয়ানোর পুর্ন মেয়াদ সমাপ্ত করতে চায়......”(সুরা বাক্কারাঃ২৩৩)।
যেখানে খোদ আল্লাহ রাব্বুল আলামীন সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শিহসুরা দুধ পান করানোকে অনুমোদন দিচ্ছে সেখানে ‘দুধ মা’র প্রয়োজনীয়তা উদ্ভব হলো কি ভাবে? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে নবীজীর বয়স যখন ৬ বছর তখন তাঁর মহিয়সী মাতা বিবি আমেনা ইন্তেকাল করেন।আর তখনই নবীজীর সকল দায়দায়িত্ব গ্রহন করেন দাদা আব্দুল মোতালিব।সুতরাং তখন তো আর দুধ মায়ের দরকার ছিল না,দরকার ছিল অভিভাবকের।
তাহলে যারা অনুরুপ গপ্পো কাহিনী আরবের প্রথা বলে প্রচার করে নবীজীর মান-মর্যাদাকে হাস্যরস বা অপমানিত করছেন তাদের কাছে জানতে ইচ্ছে করে সমকালীন সময়ে হযরত আবুবকর, ওমর,উসমানের মায়ের নাম কি ছিল? তারা কি তাদের মায়ের দুধ খেয়েছিলেন নাকি অন্য কোন ধাত্রী মহিলার দুধ খেয়েছিলেন?রাসুল(সাঃ) যদি অন্য ধাত্রী মায়ের দুধ খেয়ে থাকেন,তাহলে আমাদেরও তো ধাত্রী মায়ের দুধ খাওয়া সুন্নত। আমরা কি কোন ধাত্রী মায়ের দুধ খেয়েছি?মোটেই না।তাই আসুন,রাসুলের(সাঃ) উপর মিথ্যা অপবাদ দেয়াকে পরিত্যাগ করি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




