somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গে জামালের যুদ্ব

২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মদীনার পথ থেকে আয়েশার মক্কায় প্রত্যাবর্তন
ইতিপুর্বে উল্লেখ করা হয়েছে যে, মিসরীয় ও ইরাকী বিদ্রোহীরা যখন ওসমানের ঘর অবরোধ করেছিল,তখন আয়েশা হজ্বের উদ্দেশ্যে মদীনা ত্যাগ করেছিলেন। মক্কায় তিনি ওসমানের নিহত হবার খবর পেলেন,কন্তু সেখানে এ খবর পৌছেনি যে,খলীফার নহত হবার পর খেলাফতের বিষয়টি কোথায় গিয়ে পৌছেছে।ফলে তিনি ঠিক করলেন যে, মদীনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করবেন।
তিনি মক্কা থেকে ফিরে আসার পর সারাফ নামক স্থানে ইবনে উম্মে কাল্লাব নামক এক ব্যক্তির সাথে দেখা হলে মদীনার সংবাদ জানতে চাইলেন।তিনি বললেন যে,খলীফার ঘর অবরোধ আশি দিন ধরে চলছিল।অতপর তাকে হত্যা করা হয়।কয়েকদিন পর জনগন আলীর(আঃ) হাতে বায়াত হয়।
হযরত আয়েশা যখন,আলী(আঃ)এর হাতে আনছার ও মুহাজিরদের সকলের বায়াতের কথা জানলেন তখন ভীষন বিচলিত হলেন এবং বললেনঃ”হায় আমার ম্থায় যদি আকাশ ভেঙ্গে পড়তো”!অতঃপর তিনি তার বাহন মক্কার দিকে ফিরিয়ে নিতে আদেশ দিলেন।ওসমান সম্পর্কে তার মত পরিবর্তন হয়ে গেল।তিনি বললেনঃ “আল্লাহর শপথ,ওসমান মযলুম্ভাবে নিহত হয়েছে এবং আমি তার হত্যাকারীদের নিকট থেকে তার রক্তের বদলা নিব”।
তখন ওই সংবাদদাতা তার দিকে ফিরে বললেনঃ “ আপনিই তো ১ম কেউ ছিলেন যিনি বলতেন,”ওসমান কাফের হয়ে গেছে-যার চেহারা ইহুদী না’ছালের মতো; তাকে হত্যা করতে হবে।“। একহ্ন কি হয়েছে যে,আপনার আগের কথা থেকে ফিরে এলেন?”
তিনি জবাবে অন্দ্বকারে তীর ছোড়ার মত বললেনঃ “ ওসমানের হত্যাকারীরা তাকে তাওবাহ করিয়ে হত্যা করেছে।ওসমানের ব্যাপারে সকলেই কথা বলতো, আমিও বলতাম।তবে আমার শেষের কথা আগের কথা থেকে অপেক্ষাকৃত ভালো”।
ঐ ব্যক্তি আয়েশার অজুহাতে হতবাক হয়ে কয়েকটি কবিতা আবৃত্তি করলেন যার অংশ বিশেষের অনুভাদ নিম্নরুপঃ
“খলিফাকে হত্যার জন্য আদেশ দিয়েছিলে,আমাদেরকে বলতে যে,সে দ্বীন থেকে খারিজ হয়ে গেছে।নিশ্চিত যে,তাকে হত্যার জন্য ব্যাপারে আমরা তোমার আদেশ শুনেছিলাম।অতএব,তার হত্যাকারী আমদের নিকট সে-ই যে তাকে হত্যার আদেশ দিয়েছিলো”।
আয়েশা মসজিদুল হারামের সম্মুখে হাওদাহ থেকে নামলেন।তিনি হিজরে ইসমাইলের দিকে গেলেন এবং সেখানে পর্দা টানালেন।লোকজন তাকে ঘিরে দাড়ালো।তিনি তাদের উদ্দেশ্যে বললেনঃ “ হে লোকেরা!ওসমান অন্যায়ভাবে নিহিত হয়েছে;আমি তার হত্যার প্রতিশোধ নেবো”।

ইমামের(আঃ) বিরোধীদের ঘাটি
ওসমানের হত্যাকান্ড ও ইমাম আলীর(আঃ) হাতে জনগনের বায়াতের পর মক্কা নগরী তাঁর বিরোধীদের কেন্দ্র বলে পরিগিনিত হতো এবং যারা আলীর(আঃ) বিরুদ্বে ছিল ও তাঁর ন্যায়পরায়নতাকে ভয় করতো, বিশেষ করে সমানের গভর্নর ও সেনাপতিরা-যারা জানতো যে,ইমাম(আঃ) তাদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করবেন এবং তারা যে সমস্ত খেয়ানতে লিপ্ত রয়েছে সে কারনে তাদেরকে ডেকে পাঠানো হবে,তাদের সকলেই মক্কায় পবিত্র কা’বাঘরের পাশে জড়ো হল ও জামাল যুদ্বের পরিকল্পনা করলো।
চলবে.....।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×