বিশাল এই মহাজগতের সবকিছু বোঝা হয়তো সম্ভব না। এই যেমন- খেলা। খেলার মতো একটা ব্যাপারে ঘন্টার পর ঘন্টা সময় আর অগনিত টাকা খরচ করি আমরা। অথচ.......
আমার কথা শেষ হবার আগেই মামা খেপে গেলেন-(আমার মামা খেলার মহাপ্রেমীক,বিশেষত:ক্রিকেটের, রাতজেগে খেলা দেখে এস,এস, সি পরীক্ষার হলে মামার ঘুমিয়ে পড়ার রেকর্ড আছে।) আমি খেলার কিছু বুঝি না। অজানা বিষয়ে কথা বলা ঠিক না। আমি আনসোসাল, আনকালচার্ড এমনকি মামা আমার মস্তিস্কের সুস্থতার ব্যাপারেও প্রশ্ন তুললেন।
আমার আর কিছু বলার উপায় থাকল না। কারণ আমি এখন যা’ই বলব তা পাগলের প্রলাপ বলে গন্য হবে। সুতরাং সাইলেন্ট মুডে চলে গেলাম।
মস্তিস্ক বিকৃতির ব্যাপারটায় ডুবে গেলাম। মামার কথা অনুযায়ী সত্যিই যদি আমার মাথায় সমস্যা
হয় তাহলে তো ভয়াবহ ব্যাপার। পাগলদের কেউ ভাল চোখে দেখে না। সবাই অবহেলা করে। বিশেষ করে আমাদের দেশে। এদেশে পাগল আর এ্কটি তৃণভোজী প্রাণীকে নিয়ে সুন্দর একটি লাইন আছে। এই মূহূর্তে লাইনটা মনে পড়ছে না।
মানুষের অবহেলা সহ্য করার মতো ক্ষমতা কি আমার আছে!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


