somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমদ হাসান
জন্ম: ১০ ই শ্রাবন (২৭ জুলাই), ১৯৮৩ । B. A. & M. A ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কাজের মধ্যে একটাই ভাল পারি- পড়া। যেকোনো সূখপাঠ্য বই। জীবন দর্শন: সত্য সন্ধান। I AM A TRUTH-SEEKER. খুঁজতেছি। পেলে জানাবো।

সব নেশা ক্ষতিকর..... তবে.......

৩০ শে জুন, ২০১৪ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এক সময় খুব ছবি তুলতাম।
ব্যটারীর চার্জ শেষ না হোয়া পর্যন্ত তুলতে থাকতাম
তারপর মনে হল ছবি তোলা ঠিক না ।
এতে মানুষ ফ্রেমে বন্দী সৌন্দর্য দেখে ।
তারা মুগ্ধ হয় বটে কিন্তু প্রভাবিত হয়না।
তারচেয়ে বরং উচিৎ প্রকৃতি দেখে মুগ্ধ হোয়া ।

উদাহরণ দেয়া যাক:
এই ছবিটা দেখে মনে হয়- বাহ সুন্দরতো!!



কিন্তু একদিন বিকেলে গোধুলি বেলায় একাকী বাসার ছাদে গিয়ে দাঁড়ান।
আপনার মন কখনো বলবেনা- বাহ সুন্দরতো!
মনে হবে - আহ, সূর্যটা যদি আর একটু সময় থাকতো!!

অথবা মনে হবে-
"তাইতো,একদিন আমিও হয়তো এভাবে....
কত ক্ষুদ্র এ জীবন !"

এখন মাঝে মধ্যে ছবি তুলি অভ্যাস বসে।
কিন্তু পুরনো ছবি গুলি প্রায়ই দেখি।
এটা একধরনের মানসিক ট্যুর।
যে ছবিটা দেখি সেই ছবিটার স্পটে চলে যাই মনের অজান্তে।
একটা অনুভুতি হয় যেরকম অনুভুতি হয়েছিল ছবিটা তোলার আগমুহুর্তে। কি অদ্ভুত !!

প্রথম ছবিটা বছর খানেক আগে তোলা ।

ছবিটার একটা ব্যাগগ্রাউন্ড আছে।
গুলিস্তানে কি যেন একটা সাহিত্য কেন্দ্র অছেনা ?
সরকারী। পাঠাগার আছে, আবার বই বিক্রয় কেন্দ্র আছে।
ঐখানে একদিন ঢুকলাম । ঢুকে তো তাজ্জব, এরা বই বিক্রি করে না।
অথচ বাইরে লেখা আছে বই বিক্রয় কেন্দ্র।আবার থরে থরে বই সাজানো আছে।এগুলো তাহলে কিসের জন্যে ?

সহজ সরল গোছের একজনকে আস্তে আস্তে বললাম ভাই
বিষয়টা কি? যা বলল তার সারকথা হল: কয়েক বছর হয় বই বেচা বন্ধ করে দিছি।
এখন একমাত্র কাজ মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় বই বিতরণ করা হয় সেগুলি পাঠানোর ব্যবস্থা করা।

আমি 'আচ্ছা' বলে নেমে আসলাম। নামার পথে সিড়ির দেয়ালের এই লেখাটা নিয়ে আসলাম।

ছবির লেখাটা অন্য একটা ঘটনা স্মরণ করিয়ে দিল

একদিন ভার্সিটি থেকে ফিরে দেখি আপুর টেবিলে একটা বই।
কাপড় চেন্জ না করেই বইটা হাতে নিলাম ।
অভ্যাসমতো সবার আগে ভুমিকা পড়া শুরু করলাম ।

তারপর একসময় মনে হল পা ব্যাথা করছে।
তাইতো আমি দাড়িয়ে আছি এতক্ষণ !
ততক্ষনে ৭০ পৃষ্ঠা পড়ে ফেলেছি।

সেই বইটার নাম বাংলার রাত বা 'লা নুই বেঙলী' ,

এই জাতীয় বই বাসায় রাখা ঠিক না।
এতে এলকোহল আছে, যা নেশার উদ্রেক ঘটায়।

সব নেশা ক্ষতিকর.....

তবে.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×