somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুঁড়ি থেকে মস্ত বিটপী- মৃত্যুপথযাত্রী যখন সব (পিএসসি সমাচার)

১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



photo-courtesy: Rakhal Raha

আমার ছোটবোন ক্লাস ফাইভে। পিএসসি পরীক্ষা দিল কিছুদিন আগে। আমি ওর থেকে অনেক দূরে থাকি। ভয় পাওয়া উচিত ছিল যখন ও আমাকে ফোনে বলল, "ভাইয়া, প্রশ্ন সব ফাঁস হয়ে যাচ্ছে।" আমি ভয় পাইনি, আমার মা একজন শিক্ষিকা, বাবা একজন আদর্শ বাবা। আমি জানতাম আমি না থাকলেও তাঁদের হাত হয়ে এ প্রশ্ন কখনও আমার ছোট বোনের হাতে যাবেনা।
তবুও ভয় হয়। প্রশ্ন হাতে পেয়ে আমার বোন পরীক্ষা দেবেনা সত্য; কিন্তু রেজাল্ট এর পর স্কুল এ গিয়ে যখন দেখবে প্রশ্ন পাওয়া পরীক্ষার্থী'রা ওর থেকে বেশি নম্বর হাতিয়ে বসে আছে, যখন ওরা বুক ফুলিয়ে হেঁটে গিয়ে রজনীগন্ধা স্টিক আর জিপিএ ফাইভ মারা ঐ সার্টিফিকেট নিয়ে আসবে...আমি জানিনা ওর শিশু-মনে নীতিবোধ এর পারিবারিক শিক্ষাগুলা আসলেই কতদূর টিকে থাকবে তখন। মানুষের শৈশব-ই প্রকৃত মানুষটাকে তৈরী করে দেয়। নীতিবোধ, মূল্যবোধ থেকে শুরু করে বিবেকের যত ডাইমেনশন সব শৈশবেই সৃষ্টি হয়ে গিয়ে জীবনব্যাপী স্থায়ী হয়। পরে শুধু একটু আধটু ভোল পালটিয়ে চলা আরকি।
মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারে অভাবের টানাহেঁচড়ায় বেড়ে উঠার সময়গুলাতে এমনিতেই শিশুকে বিবেক-বোধের দীক্ষা দেওয়া অনেক কঠিন। বেশির ভাগ শিশুই যেখানে ঘুমাতে যায় কোন একটা অভাব নিয়ে, একটা চকলেট কিংবা কোন একটা খেলনা'র জন্যে দু'চোখ কান্না নিয়ে- তার উপর এধরনের বিষয়গুলাও যদি ঘটা শুরু করে তাহলে আমি জানিনা জাতির রুগ্ন-ভগ্ন চেহারাটা শেষপর্যন্ত আসলে কোন মরণ বেছে নিবে। অনেক ভাবেই মরা যায়। প্রতি পদেই আমরা মরছি- ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কলেজ- বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের বেঘোর ফাঁস প্রতিনিয়ত মেরে চলেছে আমাদের। তাই বলে সদ্য-ফোটা ফুলগুলোকে নিয়ে মরতে হবে? এরচে বরং বাদ দিয়ে দিই না এই বালের পিএসসি- যে পরীক্ষায় পড়ে আসলে অভিভাবকগুলা আর শিশুগুলা হয় অযথা ভুক্তভোগী।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×