চলছে-চলবে বুদ্ধির গাড়িঃ ১ ( বোমা সমাচার)
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমগ্র শীতকাল জুড়ে পেট্রোল বোমা মেরে যেই উত্তাপের আয়োজন করা হয়েছিল তার সমাপ্তির আশা করছি। শীতের এই সমাপ্তিলগ্নে বিচক্ষণ রাজনৈতিক নেতৃবৃন্দ আশা করি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে জনগনের কল্যাণে এগিয়ে আসবেন। যেমনঃ হরতালের মুল্লুকে পেট্রোল বোমার বিকল্প হতে পারে বরফ বোমা। মগজসিদ্ধ গরমে প্রাইভেট ফায়ার সার্ভিস দিয়েও পিকেটিং করা যেতে পারে। এই উদ্যোগ কিছু জরুরী অবস্থায় অগ্নিনির্বাবপক সহায়তার মাধ্যমে জনহিতকর বলে গন্য হলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জনগণের দিলখুশ করতেও সক্ষম হবে বলে আশা করা যায়।
তাছাড়াও আসন্ন রমজান মাসে ইফতার বোমা, স্কুল কলেজের আশেপাশে টিফিন বোমা, হাসপাতালের আশেপাশে ঔষুধ বোমা, সংসদ ভবনের আশেপাশে আক্কেল বোমা ইত্যাদি ভিন্নধর্মী বোমাবাজির আয়োজন করে দেশের ঝটিকা মঙ্গল সাধনে মোক্ষম ভূমিকা রাখা সম্ভব। তবে আশা করা যায় এত সুন্দর যুগোপযোগী বুদ্ধির তোয়াক্কা না করে এসএসসি'র আগেই ফাটানো হবে প্রশ্নবোমা, রেজাল্টে ফাটানো হবে এ+বোমা। তারপর চলবে মিষ্টি বোমা, সৃষ্টি হবে অনেক স্বপ্ন বোমা। বাস্তবতায় পড়ে থাকবে সব আলু বোমা আর কচু বোমা। আহা! সত্য বড়ই নির্মম। প্রথম আলুর সদ্য ফাটানো কবি বোমার কথা আর নাহয় নাই বললাম....বোমা দিয়েই হবে বোমা নিধন। যেমনঃ দলে দলে প্রথম আলু অফিসে গিয়ে পাদবোমা মেরে এই নিকৃষ্ট কবিবোমা ফাটানোর প্রতিবাদ জানানো যায়।
বহুত হইসে, সব বুদ্ধি একদিনে দিয়া দিলে পাবলিক হতবুদ্ধি হইয়া যাইতে পারে। চলছে চলবে বুদ্ধির গাড়ি। ততদিন বোমা ফাটান, বোমা খান- ভাল রাখেন, ভাল থাকেন। বিদায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন