somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪২২

১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪২২ঃ
উৎসবমুখোশ পরিবেশে আবার উদযাপিত হবে পহেলা বৈশাখ। শহুরে দুঃখের বোঝা বইতে বইতে সুখের খোঁজে উন্মাদ মস্তিষ্ক মেতে উঠবে জোর-জবরদস্তি সুখী হওয়ার প্রয়াসে। ঝরে পড়া অজস্র অশ্রু ভুলে জোর করেই হয়ত কোন এক ললনা লাল শাড়িতে ঘুরে বেড়াবে রাজপথে, কোন তরুণ যূবার ভেঙ্গে যাওয়া স্বপ্নের আস্তাকুঁড়ে হয়ত প্রদীপ জ্বালাবে বৈশাখের প্রথম ভোর। আমরা জোর করে সুখ হাতাব, মুখোশ এঁটে হব সুখী মানুষ।
পাহাড়ের কোন এক নিষ্ঠুর কোণায় এক চোখ পানি নিয়ে আধমরা পড়ে থাকবে ছিঁড়ে যাওয়া রক্তজবা- উপজাতি কন্যা, তিস্তার শুকিয়ে যাওয়া পানিতে ঘোলা চোখে স্বপ্ন ভাসিয়ে দেবে কৃষকের দল, রাস্তার মোড়ে দাঁড়িয়ে লোভী চোখ খুঁজে বেড়াবে সম্ভ্রম বিক্রি করে খাওয়া অভাবী হাসনাহেনা, ধর্মের হাতে বলী হবে অবিশ্বাসী মানুষ, অবিশ্বাসীদের হাতে হেনস্তা হবে মানুষের বিশ্বাস... প্রত্যহ এভাবে চলতে চলতে স্বার্থের হাতে খুন হয়ে গেছে হৃদয় নামের ঐ কালপ্রিট, হারিয়ে গেছে সুখ। সুযোগসন্ধানী মস্তিষ্কটাও ক্লান্ত হয় সুযোগ খুঁজতে খুঁজতে, হৃদয়হীন বাস্তবতায়ও অভাব পড়ে সামান্য সুখের। অধমের এই মানচিত্রে যখন পদচিহ্ন আঁকেনা কোন সুখী মানুষ, তখন ঐ মুখোশটাই সম্বল- জাতিগত সুখ প্রদর্শনের।
তারমানে কী দুঃখী হয়ে বসে থাকব? না, শেষ মানেই শেষ নয়, শেষ থেকেই শুরু হয় নতুন পথচলা... এ মাটিতে সুখ আছে, এ মাটি বন্ধ্যা নয়, এখনও ফসল ফলে। বৃষ্টি হয় এখনও, ফুরফুরে বাতাসে উড়ে লাল-সবুজের ঐ কেতন। সবসময় নিজে হেসেই সুখী হওয়া লাগেনা, আরেকজনের কান্না মুছেও সুখী হওয়া যায়। এ দেশকে, এ দেশের মানুষকে ভালবেসে সুখ খুঁজি চল, মুখোশের আর দরকার হবেনা।
"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা"- শুভ নববর্ষ।।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×