কোন সে দুরে তুমি...
২১ শে মার্চ, ২০১৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাদা প্রায়ই বলতেন-তোর পরীক্ষা আর কয়টি বাকি আছে রে ? -এইতো দাদা আর চারটি বাকি। দাদাটা কেমন জানি ভয় পেতেন মনে হয় আমার বিয়ের কথা বলতে । তখন আমিও ভাবতাম দাদাকে পরীক্ষার পরই বিয়ে করে দেখাতে হবে । বয়স হয়েছে তার । আমিই বড় নাতি এই বংশের । সময় যেন আমার ইচ্ছেটাকে ঘুম পাড়িয়ে রাখতে চেষ্টা করছে ।পেটের দায়ে অনেক দুরে থাকতে হচ্ছে । একটু আগেও আকাশে চাঁদের হাসিমাখা মুখ দেখে ভাত নিয়ে বসে পড়েছি । মোবাইলটা বেজে উঠল । বাড়ি থেকে খবর এল দাদা কিছুক্ষণ আগেই মারা গেছেন । এই জন্যই কি চাঁদ হেসেছিল ঐদিন আমার সাথে ? একমাস পর রেজাল্ট দিল । পাশ করলাম । সার্টিফিকেট পাওয়ার পর দাদার ঐ কথাটাই শুধু মনে পড়ে আমার "আর কয়টা পরীক্ষা বাকি ?" চলে যাবার পর বুঝেছি কতনা আপন ছিলে তুমি ! পাশ করার এই আনন্দ তো আমি চাইনি কখনো । কোন সে দুরে তুমি দাদা -তুমি এও বুঝিয়ে দিয়ে গেলে বয়স্কদের কথাকে আমরা এই যুগের ছেলে-মেয়েরা কতটা অবহেলার চোখে এড়িয়ে যাই ! দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও কেমন । যেদিন দেখা হবে ঐ অচিন-দেশে সেদিন তুমি আমি মিলে বিয়ের চলনে যাব, হতে পারে সেটা আমার কিংবা তোমার বিয়ে !
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুন