ও বন্ধু আমার
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো যেন সেদিনের কথা।গোল্লাছুট,অকারনে মারামারি, কাঁচা আম নিয়ে কাড়াকাড়ি,নতুন বইয়ের গন্ধে দুজনে পাশাপাশি স্কুলে যেতাম । মনে পড়ে জহির মিয়ার বকুল গাছটির কথা ? দুই টাকায় ৮ টি বকুল কিনে ভাগাভাগি করে খেতাম । তুমি আমার জন্যে কখনো জাম,কখনো লিচু,কামরাঙা নিয়ে আসতে । আইসক্রীমের কথা বলে তো শেষই করা যাবেনা । দুরন্তপনা আর শৈশবের নিখাদ এই প্রেম জীবনকে ভালবাসতে, চিনে নিতে মনের আকাশে বন্ধু কথাটির মানে-আমরা দুজন দুজনের বন্ধু হয়ে গেলাম । সেই সময়গুলো আজ কই? প্রাইমারির পর আর তোমায় খুজে পেলাম না বললে ভুল হবে, হারিয়ে ফেললাম তোমায়। তোমার মনে আছে ? সখা -একদিন তোমাকে খুব মেরেছিলাম তুুমি স্কুলে আসনি বলে । একদিন আসনি বলে মেরেছিলাম কিন্তু তোমাকে দেখিনা কত বছর হয়ে গেল, সেই হিসাবে তুমি কত মার তোমার বকেয়া রয়ে গেছে ! আজ কি সেই বন্ধু আছ তুমি আমার ? চলে আস আরেকদিন -আবার আমরা শৈশবে ফিরে যাই । দেখা হওয়া মাত্রই কিল-ঘুষি শুরু করে দেই । কিছু ভালবাসাময় বকেয়া মিটিয়ে দেই। দুর আকাশে নেচে বেড়াই । তোমার সারাটা জীবন থেকে শুধু এই একটি দিন চাই... । ও প্রিয় বন্ধু আমার,তুমি আসবে বলে আজ বৃষ্টিকে বলে রেখেছি চৈত্রের এই দুপুরে ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুন