somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে আসবে সেই আলু পোড়া খাওয়ার দিন ?

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ছবি: এক ফেসবুক বোনের ওয়াল থেকে তিনিও জানেননা এর সঠিক উৎস)

আমার প্রিয় বন্ধুদের মধ্যে যারা আশায় আছেন দেশ শ্রীলংকার মতো পুড়বে আর সেই আগুনে আলু পোড়া খাবেন তারা কতই না মহাজ্ঞানী-মহাজন ও দেশ প্রেমিক বন্ধুবর ! মাশাআল্লাহ।

আপনারা যদি একটা লিস্ট দিতেন আরো কোনো দেশ এই তালিকায় আছে কিনা? নাকি শুধু আপনাদের প্রিয় দেশটাকেই এই তালিকায় রেখেছেন তাহলে কিন্তু বেশ ভালো হতো!

আরো ভালো হতো যদি মোটামোটি একটা সময় বলে দিতেন কবে নাগাদ এই ঘটনা ঘটবে? কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ? তাহলে এই বাংলার আবাল-বৃদ্ধ-বণিতা আপনাকে কিন্তু শ্রদ্ধাভরে স্মরণে রাখতো! একটা দিন মাস বছর বলে দিন না! সমস্যা নাই, যদি কিছুই নাও হয়, পরে না হয় বলে দিবেন আপনারা সতর্ক করেছিলেন বলেই দেশ বেঁচে গেছে!

আমাদের এখানে দুর্নীতি হয়, বেশ বড় সাইজের, এটা যারা কোনোদিন পত্রিকা পড়েননা তারাও কিন্তু জানেন। আমাদের অবশ্যই অন্যায়ের-দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। দুর্নীতি ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, স্বাধীন বাংলাদেশে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব (!?) আমাদের আছে।

আমাদের সর্বকালের প্রধান সমস্যার জনক-জননী হলো দুর্নীতি। দুর্নীতির বিষবৃক্ষের মূলোৎপাটনের জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম করা উচিত। এই বিষবৃক্ষের বিরুদ্ধে আন্দোলনে ডাক দেওয়ার জন্য কোনো রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, দেশপ্রেমিকের সন্ধান এই দুঃখিনী বাংলা মা আজো পায়নি। এই দুঃখ কোথায় রাখি বলেন?

অনেক দেশের সোনার খনি আছে, হীরার খনি আছে, তেলের খনি আছে, আছে ইউরেনিয়াম-প্লাটিনাম আরো কি কি জানি মহামূল্যবান ধাতুর খনি সেগুলোর নামও আমি ভালোভাবে জানিনা।

কিন্তু আমাদের আছে এক অত্যাশ্চর্য্য সম্পদ ফেবু প্রজন্ম !

শেয়ালের মত, একটায় আওয়াজ দিলো আর সবাই একসাথে হুক্কাহুয়া হুক্কাহুয়া শুরু করে দিলেন ! কিন্তু, বাছাধনেরা একবারও কি নিজেরে প্রশ্ন করেছেন শ্রীলন্কা আর আমাদের বাস্তবতা এক কিনা? আমরা কি শ্রীলঙ্কার আপন ভাই যে ওদের আর আমাদের ভাগ্য এক রশি দিয়ে বান্ধা ??
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×