সোহেলী,
জীবনটা একাটা সিগারেটেই আঁটকে গেল । প্রতি সন্ধায় মানিক মিয়ার সামনে দিয়ে সংসদের পথ ধরে হেঁটে চলি । সাথে একটা শত স্বপ্নের চিতা হয়ে সেই সিগারেট । ভাবি একসময় ঐ হাতের আঙ্গুলাবদ্ধ ছিলে তুমি । তুমি ?? নাকি তোমার সর্বস্ব ?? সে রকমই তো জানতাম । জীবন টা কোথায় ঠেকে গেল বলত ?? মাঝে মাঝে খুব হিসাব যন্ত্র নিয়ে বসতে ইচ্ছা হয় । গুনে গুনে দেখতে ইচ্ছা হয় যা ঘটল তা কি কেবলই ঘটল ?? অনেক খানি কি তার ঘটান হল না ?? আরও কিছু তার ঘটার ছিল না ?? জানো সোহেলী, তোমাকে ভীষণ 'কামিনী' বলে ডাকতে ইচ্ছা হয় । নামটা ভীষণ অপছন্দের ছিল তোমার । জীদ করেও এক সপ্তাহের বেশী ডাকতে পারিনি । খুব ইচ্ছা ছিল ঐ নামটাই তোমার গায়ে চিরদিনের জন্যে লটকিয়ে দেব । আমার কোন ইচ্ছাটাই বা সফলতার পথ মাড়াল ! তুমি চাইতে 'জান' বলে ডাকতে । কিন্তু আমার কাছে সব গতানুগতিক ঠেকত । রিকশায় হুড টেনে বসা । কতক বার অতি রঞ্জিত করে বলা তুমিই আমার সব । তোমাকে ছাড়া বাঁচব না । শুধুই মন রক্ষার তরে বিবেকবোধকে পাড়িয়ে চেপে বলতে হবে কত কী । এসব আমার সইত না । শুধু এটুক বলতে পারি তোমার তরে সঁপে ছিলাম আমার সব । সব দোষের একচ্ছত্র অধিপতি আমি । এইতো তোমার ধারণা । শুধু ধারণা নয় । পরম বিশ্বাস । সে যুগের আস্তিকেরাও এমন বিশ্বাসের সেই বিশ্বাসের আবর্তে আঁটকে যেত না ।
জানো, সিগারেটের শেষ চুমুক ঘনিয়ে আসতেই নিজের ঘটে যাওয়া নিষ্পেষিত পরিনতির কথা মনে পড়ে । সিগারেটের শেষ টানটা দিতেই ভেতর থেকে আবশ্যম্ভাবী চাপা পড়া একটা লাশের গন্ধ ধেয়ে আসে । সিগারেট শেষে ওর প্রয়োজন ফুরালে যখন মাটিতে ফেলে পায়ের নিচে.........তখন খুব তোমার নিষ্ঠুরতার কথা বুকের বাম পাশটায় বিঁধতে থাকে, সোহেলী । জীবনটাকে বড় বেশী বাস গাড়ী মনে হতে শুরু হয়েছে । তুমি এক যাত্রী ছিলে । প্রয়োজনে এক স্টপেজে থেকে গিয়েছ । সিগারেট শেষে খামার বাড়ির মোড়তা পাড় হতেই মাথার ভেতরটা দুর্বিপাকে ঘুরতে থাকে যেন সারা বিশ্ব আমায় নিয়ে সার্কাস দেখছে । সোহেলী, সত্যিই কি আমি কোন সার্কাসের জোকার ছিলাম । তুমি হাসছো ?? হাসো । দিনে দিনে তোমার প্রতি ক্ষোভটা পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ছে ।
একটা ব্যাপারে আজো নিজেকে সফল করতে পারলাম না । তোমার দেওয়া কষ্টগুলো অনেক সইয়েছি । কতক ভুলেওছি । কিন্তু অপ্রাপ্তির এ বিষবাষ্পে শত সহস্র চেষ্টার-প্রচেষ্টার জলাঞ্জলি হয়েছে । তবু তোমায় আজোবধি ঘৃণা করতে পারলাম না । ক্ষমা কর এ অপারগতায় । কখনই অযাচিতভাবে তোমার খোঁজ নিতে চাইনি । তবুও কতক উড়ো চিঠি পাই । শুন
লাম শ্রেয়ার কাছে আমার নাম করেছ । আমি ধন্য হয়েছি শুনে । জানতে চেয়েছ আর কাউকে সঙ্গী করেছি কিনা । এই প্রশ্নের কোন মানে হয় বল ?? এর উত্তর তো সেই কবেই তুমি পেয়েছ । নাকি খানিকটা পরখ করে দেখলে । আর কি প্রয়োজন এই মিছে আশায় নিরিক্ষনের এই নিরুত্তাপের আয়োজন । শুনলাম তোমার তার প্রস্থানের পর নবাগতকেই আকড়ে ধরে দিনাতিপাত করছ । দুঃখ নেই । খানিকটা আফসোস হয় । সঙ্গীবিহীন জীবনটা মন্দ না । বেশ কেটে যায় । শুধু ক্ষণে ক্ষণে মনে হয় বুকের ভেতরটা কেউ একজন ক্ষুরের ধারে আস্তে আস্তে চিরে দিচ্ছে । আমাদের এই সঙ্গিহীন নিঃসঙ্গ জীবনে তোমায় রক্ত-গালিচার শুভেচ্ছা .. .. .. .. .. ..
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




