অনেক বেশী রাত না হলেও শীতের দিনে এখন বেশ রাত ।
এই রাতে, এই সময়, এই মুহূর্তে কত প্রেমিক-প্রেমিকা মোবাইলে কথা বলে অনেক গভীরে চলে যাচ্ছে । অনেক প্রেমিক তার ভিক্ষার ঝুলিটা অগ্রসর করে দিয়ে নিজেকে কারো পদযুগলে বিসর্জন দিয়ে নিজের ব্যাক্তিত্ব থেকে সরে যাচ্ছে । কিম্বা মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেকগে চলেছে ।
অনেক দম্পতি নিজেদের দৈহিক চাহিদা মিটিয়ে চলেছে বন্য কায়দায় । আবার ঠিক এই সময়েই সদ্য বিবাহিত বর-বধু বাসরের পুষ্প শোভিত' শয্যায় মুখোমুখি - এখন লজ্জা ভাঙ্গার জন্য যথেষ্ট সাহস করে উঠতে পারেনি বলে চুপ করে অবনত শিরে নীরবতার এক হিম শীতল শব্দে-ছন্দে আর আকাঙ্ক্ষার অপেক্ষায় ।
এতক্ষনে দৌলতদিয়ার অনেক ব্যাবসায়ী তার বারংবার চাষ দেওয়া কয়েকজনকে কৃষক বানিয়েছে, তারা লাঙ্গল চষে এতক্ষণেই সবটুকু বুঝে নিয়ে চলে গেছে । অনাক পতিতার মনে হয়ত এইমাত্র একটা সন্তান কামনা কয়েকটা সেকেন্ডের জন্য উঁকি দিল - আবার নিমিষেই তা নিবারিত হল । সন্তানটা মেয়ে হলে ভাল হতো ।
অনেক মাদকসেবী সূচটা ব্যাবহারের আগে একটুখানি ভেবে নিল - আজ কি না নিলেই নয় ?? কিন্তু ভাবনা অবশ্যসম্ভাবী সূর্যের মত ডুবে গেল । অনেকে আজ অভিষেকের পথে ।
আর - আর অনেকেই ঘুমিয়ে । কেউ কেউ গভীর ঘুমে এতটাই মগ্ন যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে । এদের মধ্যে আছে আমার অনেক সুন্দর বন্ধুরা ।
অনেক আশা করে আজ একটা তুচ্ছ জিনিস চাইলাম । কিন্তু এভাবেই যে কাউকে ফিরিয়ে দেওয়া যায় তা জানা ছিল না । অনেকটা জ্ঞানের অভাব বর্তমান ছিল - তা পূর্ণ হতে শুরু করল ।
বুঝলাম সময় অনেক গড়িয়েছে । তুমি আর আমার নও । কিন্তু আমার যে বিশ্বাস তা তোমাতেই আঁটকে আছে । এভাবেই বুঝি অনেক ভালোবাসা তার নিদারুণ পরিণতি দেখে শিউরে ওঠে ।
আমি এমনই একটা মুহূর্তের মুখোমুখি, কামিনী ।
৩০/০১/১২; রাত ১১:৩৬ ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




