শেষ কবে গান শুনে কেঁদেছি মনে পড়ছিল না । পরে মনে পড়ল 'চ্যাপলিন' মুভির 'যা কিছু আছে' গানটা শুনে বেশ খানিকটা চোখের পাতা ভিজিয়ে ছিলাম । আজ আবার ভিজল । কয়েক দিন ধরেই গানটা নিয়ে অনলাইন পাড়া সরগরম । শুধু নিন্দাই শুনছি । গানটা শোনার আগেই গানের প্রতি ঘৃণা জন্মে গেছিলো । কাল গানটার লিঙ্ক চেয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম । সকালে ঘুম থেকে উঠে দেখি এক শুভাকাঙ্ক্ষী লিঙ্কটা মোবাইলে ম্যাসেজ করেছেন । সঙ্গে সঙ্গে streaming করে শোনা । ধারণা ছিল গানটায় বোধ হয় আধুনিক যন্ত্রের ব্যবহারে উগ্রতা সৃষ্টি করা হয়েছে । বোধ হয় গানটাকে রক করে বিশৃঙ্খলার উদ্রেগ ঘটানো হয়েছে । কিন্তু আমি তো 'ক্ষ'র গানটা শুনে পুরো 'থ' । এতো সুন্দর গীটারের ঝংকার । এতো দরদ দিয়ে গেয়ে যাওয়া - সত্যিই, আগের গানগুলোতে পাইনি । গীটার আছে, ড্রাম আছে - তবুও কোন উগ্রতা নেই । যথেষ্ট মৃদু কণ্ঠে গাওয়া হয়েছে । এতে দেশের প্রতি ভালবাসার কমতি নেই । বরং শুনলে তা বাড়ে । আর যেসব বিকৃতির কথা শুনছিলাম সুশীল মহলে তা আমার শ্রবণেন্দ্রিয়ে পুরোই অনুপস্থিত । দেরী না করে দ্রুতই ডাউনলোড করে ফেললাম । এখন চলছেই...চলছেই...। গানের মৌলিকতা নিয়ে যে প্রশ্ন উঠছে তা আমার মত সাধারণের চোখে স্থিরই বটে । আর যদি একান্তই মৌলিক সুরের প্রসঙ্গ আনতে হয় তবে একটু বলি । এখন যে সুরে গান প্রচলিত আছে তা কি মূল সুরের মৌলিকতায় ধ্রুব আছে ? একটু চাইলেই পুরাতন কোন ভার্সন শুনে দেখতে পারেন । আমি গ্যারান্টি দিচ্ছি, হতাশ হবেন । সেই সুর আর নেই । আর যদি মূল সুরকার গগণ হরকরার কথা বলি । আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে...গগণ হরকরার এই গানের সুরের সাথে জাতীয় সঙ্গীতের বর্তমানে প্রচলিত সুরের আকাশ পাতাল ব্যবধান । এই দুই গানের পার্থক্য কোন মৃত মানুষকে শোনালে লজ্জায় সে আবার মৃত্যুবরণ করবেন । নজরুল বলেছিলেন বৃদ্ধ-অথর্ব তারাই যারা ইতিবাচক নতুনত্বকে স্বাগত জানাতে পারে না বরং নানান কূটকৌশলে বিতাড়িত করে । একটা কথার উল্লেখ করি, শুধু কিছু ঘটনার বিরুদ্ধাচরণই নিজেকে হয়ত জনপ্রিয় করতে পারে, কিন্তু প্রকৃত রূপে জ্ঞানী করে তোলে না, করে ধূর্ত । আর মেকি জিনিসের ভবিষ্যৎ খুব বেশি সুখকর হয় না । আশা করি গানটা নিয়ে মন্তব্য করার আগে গভীর চৈতন্যবোধকে ব্যবহার করবেন । এতটা অপ্রাসঙ্গিক কথা বলার জন্য 'ক্ষ'মা প্রার্থী...
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।