সারা দিন একটানা কাজ করতে করতে আমি প্রায়ই বেশ সতেজ না হয়ে বোর হয়ে যাই। তখন আমার সাথি কারা হয় জানেন? বই, চা-বিস্কুট, সামহোয়ার - ওয়েব সাইটস্, গুগল মেপস্ , মোবাইল, ফটোসপে ডিজাইন করা, ওলেক্স-বিক্রয় এর এড দেখি আবার দেইও, লেখতে চেষ্টা করা, আর যদি ইন্টারনেট না থাকে তবে - তবে আর কি করবো কিছুক্ষন খুজে ফেরি কি করা যায়, মাঝে মাঝে ঝিমাই, অফিসে বাসাতে বই আছে পড়ি, কোরান শরিফ পড়ি, আড্ডা মারার সুজোগ পেলে সেটাও করি।
আমার খুব ইচ্ছে করে সারা বিশ্ব জগৎটাকে ঘুরে দেখার, আমার গুগল প্লাসে কিছু ফটোগ্রাফারের ছবি খুবই পছন্দ হয় ওনারা এমন সব জায়গার ছবি পোস্ট করেন যে শুধু মন না আমার পুরো আত্মাও মনে হয় ঐ জায়গাটাতে চলে যায়।
নতুন একটা কাজ শিখতে পেরেছি ব্লগার.কম এ ওয়েব পেজ তৈরি করা ঐটাও বেশ আনন্দের, আর একা থাকলে পরিবারের জন্য , কয়েকজন বন্ধু আছে তাদের জন্য কি করা যায় সে চিন্তা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



