somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ : প্রতি উপজেলায় একটি করে প্রাইমারী স্কুলে ষষ্ঠ শ্রেণী চালু আজ

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকেই দেশের ৪৮৭টি উপজেলায় একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতির আলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর অংশ হিসাবে প্রথম পর্যায়ে এ সিদ্ধান্ত নিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান বিবেচনা করে আরও নতুন প্রতিষ্ঠানে শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব এম নিয়াজউদ্দিন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন রাতে জনকণ্ঠকে বলেন, শিক্ষানীতিতে আগামী ২০১৮ সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কথা বলা আছে। আমরা মাঠ পর্যায় থেকে তথ্য বাছাই করে যোগ্যতাসম্পন্ন ৪৮৭টি উপজেলায় একটি করে প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণী চালু করার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার (আজ) থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষ থেকেই এসব স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যকর হবে বলে জানান মন্ত্রী। জানা গেছে, এর আগে জাতীয় শিক্ষানীতিতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হলেও তা বাস্তবায়ন নিয়ে জটিলতায় পড়েছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চরম অর্থ সঙ্কট, প্রয়োজনীয় অবকাঠামো না থাকা এবং শিক্ষকদের মর্যাদা অক্ষুণœ রাখাই নীতি বাস্তবায়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত সংশ্লিষ্ট সাবকমিটি এমনকি দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেও কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ২০১০ সালের ৩১ মে শিক্ষানীতি মন্ত্রিপরিষদে অনুমোদন পায়। এরপর ২৭ জুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে গঠন করা হয় ৩২ সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় কমিটি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সদস্য করে এ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন নির্ধারণ, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করার দায়িত্ব দেয়া হয় সরকার গঠিত এই কমিটিকে। উল্লেখ্য, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার সকল স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন এই শিক্ষানীতি, যা কার্যকর হলে প্রথম থেকে উচ্চ শিক্ষাস্তর পর্যন্ত পুরোপুরি পাল্টে যাবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা। বহু ধারায় প্রাথমিক শিক্ষা বিভক্ত থাকলেও সকল ধারার জন্য বাধ্যতামূলক হবে রাষ্ট্র নির্ধারিত অভিন্ন শিক্ষাক্রম। প্রাথমিক স্তরে ৬টি বিষয় থাকবে যা প্রাথমিক শিক্ষার সকল ধারার শিক্ষার্থীর জন্য হবে বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষাস্তর হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক শিক্ষা হবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আগের মতো কেবল শিক্ষানীতি প্রণয়ন হবে কিন্তু বাস্তবায়ন হবে না আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×