somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালি আঁশের দেশ : পাট মানেই বাংলাদেশ

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক সময় বাংলাদেশ পরিচিত ছিল সোনালি আঁশের দেশ হিসেবে। পাটের সেই গৌরবময় দিন আবার ফিরে আসছে। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী দেশী পাটের জীবনরহস্য বা জিন নক্সা (জিনোম সিকোয়েন্সিং) বের করার ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন। ধারণা করা হচ্ছে, এর ফলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কৃষকের হাতে রোগ প্রতিরোধী ও উন্নত জাতের পাট তুলে দেয়া সম্ভব হবে। এর আগে ২০১০ সালে বাঙালী বিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর দল তোষা পাটের জীবনরহস্য উন্মোচন করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। ২০১২ সালে তাঁরা উন্মোচন করেছিলেন ছত্রাকের জীবনরহস্য। এবার উন্মোচিত হলো দেশী পাট বা সাদা পাটের জীবনরহস্য। অনেকেই মনে করেন, এবারের এ সাফল্যের মধ্য দিয়ে পাটের জিন নক্সা (জিনোম সিকোয়েন্সিং) উন্মোচনের গবেষণায় পূর্ণতা পেয়েছে বাংলাদেশ। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গণভবনে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিজ্ঞানীদের এ সাফল্যের কথা ঘোষণা করেন। গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে পাট মানেই বোঝাত তৎকালীন পূর্ববঙ্গ

বা বাংলাদেশকে। পাট বিক্রি করে সে সময় সরকার বিপুল পরিমাণ অর্থ উপার্জন করত। তবে সত্তর দশকে বিশ্বব্যাপী কৃত্রিম তন্তুর আবির্ভাবের ফলে পাটের ব্যবহার ও চাহিদা হ্রাস পেয়েছিল। কিন্তু নব্বইয়ের দশকে পাট আবার তার হারানো মর্যাদা ফিরে পায়। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিশ্বে আবার প্রাকৃতিক পাটের ব্যবহার শুরু হয়। কিন্তু ততদিন ভারতসহ এশিয়ার আরও কয়েকটি দেশ পাট উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে গেছে। অপরদিকে বাংলাদেশে বিএনপি সরকারের আমলে অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছিল এশিয়ার বৃহত্তম আদমজী পাটকল। এ সময় দেশের অনেক চাষীই পাটচাষ বন্ধ করে দিয়েছিল।
তবে আন্তর্জাতিক ক্ষেত্রে পাটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে আবার নতুন উদ্যমে পাটের চাষ শুরু হয়। কারণ উৎকর্ষের বিচারে বাংলাদেশের পাট পৃথিবীর মধ্যে সেরা। ২০১২ সালে পাটের জন্য ক্ষতিকর এক ধরনের ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করায় আমরা উন্নতজাতের পাট উদ্ভাবনের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছি। এই সাফল্যকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আবার বিশ্বের দরবারে ‘পাটের দেশ’ বলে পরিচিত হবে। তবে সরকারকে অবশ্যই পাটচাষের ক্ষেত্রে কৃষকদের সহায়তা ও উৎসাহ দিতে এগিয়ে আসতে হবে। আদমজীসহ আরও কিছু পাটকল বন্ধ করায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পাটের সুদিন ফিরে আসায় আরও কিছু আধুনিক পাটকল স্থাপনের কথা ভাবা দরকার।
এছাড়া পাট গবেষণার সাফল্যের ফলাফল থেকে যাতে বাংলাদেশের বিজ্ঞানী ও জনগণ লাভবান হন তা নিশ্চিত করা দরকার। আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণায় চৌর্যবৃত্তি ও পাইরেসি একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মূল বিজ্ঞানী ও গবেষক অনেক সময় বঞ্চিত হন। পাট গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের বিজ্ঞানীরা যাতে তাদের উদ্ভাবনের স্বত্ব বা পেটেন্ট পান সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ জরুরী। তা সম্ভব হলে বিশ্বের যে কোন স্থানে পাট গবেষণার জন্য বাংলাদেশ বা বাংলাদেশের সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অর্থ পাবেন। এছাড়া পাট নিয়ে কথা বলতেই বাংলাদেশের নামটিও সসম্মানে উচ্চারিত হবে। বাংলাদেশের বিজ্ঞানীরা মনে করছেন, আগামীতে দেশের বস্ত্রশিল্পে কাপড় তৈরির উপযোগী সুতা পাট থেকে উৎপাদন করা সম্ভব হবে। বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন দেশে পাটের উৎপাদন ও গবেষণার ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করবে-এটাই আমাদের প্রত্যাশা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×