somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের শেষ না আজ, শুরু

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, আজকের এ বৈঠকই বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক নয়। সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদ ২৪ জানুয়ারী পর্যন্ত। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের একথা বলেন। অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ কবে থেকে শুরু হবে এবং সে সময় মন্ত্রিসভার বৈঠক চলবে কিনা তা নিয়ে সৃষ্ট নানা জল্পনা কল্পনার মধ্যেই মোশাররফ এমন মন্তব্য করলেন। অনেকেরই ধারণা ছিল, মন্ত্রিসভার আজকের বৈঠকটিই হবে শেষ বৈঠক। সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের বাইরে অনুষ্ঠিত হল আজকের এ বৈঠক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, আজকে বিদায়ী বৈঠক ছিল না, শেষ বৈঠকও নয়। আজকের এ বৈঠকই মন্ত্রিসভার শেষ বৈঠক নয়, আরো বৈঠক অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদ ২৪ জানুয়ারী পর্যন্ত। তারপরেও আমি সংবিধানের ব্যাখ্যাদাতা নই। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আমি মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর প্রকাশযোগ্য অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আপনাদের সামনে তুলে ধরি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের আলোকে এ সরকারের বা নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকারের বিষয়ে বিবিধ ব্যাখ্যা দেয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের।
সচিব জানান, আজকের বৈঠকে আটটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় পেশাগত ও সেফটি নীতিমালার চূড়ান্ত অনুমোদন। এর ফলে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। এতে নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৩, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইনের খসড়ার অনুমোদন দেয়া হয় বৈঠকে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান সরকারের আমলে মোট ২২২টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক হয় ২১৯টি। এসব বৈঠকে মোট সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক হাজার ৪৪২টি, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে এক হাজার ৩৩৯টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২.৮৬ শতাংশ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চার বছর নয় মাসে মন্ত্রিসভার ১৯৯টি বৈঠক হয়। সে সব বৈঠকে ৭০৭টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে বাস্তবায়ন করা হয়েছিল ৫৭০টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮০.৬ শতাংশ।
সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে সরকারের কর্মকৌশল কেমন হবে তা বলেছেন। এছাড়া আজকের সভায় অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×