somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি না এলে জামায়াত বাদে অন্যান্য দল নিয়ে সর্বদলীয় সরকার

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি না এলে জামায়াত ছাড়া অন্য দলগুলো নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের এ কথা বলেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি নির্বাচনে আসবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আলোচনা হচ্ছে।
প্রথম দিনে সিপিবি নেতাদের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সিপিবি নেতাদের সঙ্গে কথা বলবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। পরে বাসদ, গণফোরাম ও অন্য দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন। তাদের নিয়ে গঠিত সর্বদলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার কথা ভাবছে সরকার। সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে জাতীয় নির্বাচন সম্পন্ন করার পর কোন কোন আসনে উপনির্বাচন সম্পন্ন করার প্রয়োজন দেখা দেয়। এ উপনির্বাচন সম্পন্ন করে আগামী ২৪ জানুয়ারির মধ্যে যাতে নতুন সরকার গঠনপ্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা জরুরী।
অনির্ধারিত এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বসার জন্য অনেক চেষ্টা করেছি। দেশবাসীকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে নিজে টেলিফোন করেছি। এমনকি সংঘাত যাতে না হয়, সে জন্য বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসারও অনুরোধ করেছি। কিন্তু তিনি হরতাল প্রত্যাহার করেননি। এই হরতালে একের পর এক প্রাণহানি ঘটছে। তিনি বলেন, সাধারণ মানুষের ওপর এই হামলার প্রতিরোধ গড়ে তুলত হবে। এ সময় তিনি বিরোধীদলীয় নেতা বেগম জিয়ার সঙ্গে টেলিফোনের আলাপচারিতার কিছু অংশ উপস্থিত সকলকে অবহিত করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×