somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যমে আরও বোমা মারা উচিত ॥ ফরহাদ মজহারের এ বক্তব্য উস্কানিমূলক

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকদের ওপর আরও বোমা মারা উচিত বলে মন্তব্য করেছেন ফরহাদ মজহার। এক সময়ের কথিত প্রগতিশীল এবং বর্তমানে চরম সাম্প্রদায়িক এই এনজিও ব্যবসায়ী দাবি করেন, সাংবাদিকরা পক্ষপাতদুষ্ট, গণবিরোধী এবং গণতন্ত্রবিরোধী। দেশের বর্তমান পরিস্থিতির জন্য সাংবাদিকরাই দায়ী। সাংবাদিক নেতারা ফরহাদ মজহারের এই বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক আখ্যায়িত করে বিচার দাবি করেছেন।
একুশে টেলিভিশনে গত সোমবার রাতে টকশোতে ফরহাদ মজহার সাংবাদিকদের সম্পর্কে বিষোদ্গার করেন। সংবাদ মাধ্যমের ওপর জামায়াত জোটের হামলার প্রসঙ্গ টেনে বলেন, এসব পটকা ফুটানো কমই হয়েছে। আরও বেশি বোমা মারা উচিত ছিল। একই টকশোতে জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদও সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি বলেন, আমি রাজনীতি করি। আমি যখন দেখব কোন সংবাদ মাধ্যম আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখন ওইখানে প্রতিঘাত করার অধিকার আমার রয়েছে। দৈনিক ইত্তেফাকের রিপোর্টার মনির হায়দারের পরিচালনায় টকশোতে জাসদের আসম আবদুর রবও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য সাংবাদিকদের প্রতি বিষোদ্গারে শরিক হননি। টকশোর এই বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিক নেতারা বলেছেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়ার ওপর আক্রমণ বাড়ছে। ফরহাদ মজহারকে এই বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করতে হবে। তিনি কেন এই সময় এ ধরনের বক্তব্য দিচ্ছেন তা খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ফরহাদ মজহারের বক্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন। তিনি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মিডিয়ার ওপর আক্রমণ বাড়ছে। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করতে হবে। এ ছাড়া যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন আশা করি সেই টেলিভিশন কর্তৃপক্ষও ফরহাদ মজহারের বক্তব্য প্রত্যাহার করে নেবেন। মঞ্জুরুল আহসান বলেন, প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব সম্পাদকীয় নীতি রয়েছে। সেই নীতি অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালিত হয়। কোন ব্যক্তি একটি গণমাধ্যমের নীতির সঙ্গে একমত নাও হতে পারেন। তার মানে এই নয় যে, সেই গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে হবে। সেই গণমাধ্যমকে ধ্বংস করতে হবে। ফরহাদ মজহার বিভিন্ন সময় বলেছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বিশ্বাসী। তবে তিনি একাত্তর টিভি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, ফরহাদ মজহারের এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে ছিন্নমূল বুদ্ধিজীবীতে পরিণত হয়েছেন। ফরহাদ মজহারের বক্তব্য দেশের গণতন্ত্রের জন্য হুমকি। একুশে টিভিতে তিনি যে বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যের মাধ্যমে ফরহাদ মজহার গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অপশক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন। কেন তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এ সাংবাদিক নেতা।
ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি এনায়েত ফেরদৌস বলেন, ফরহাদ মজহার গণমাধ্যম নিয়ে যে কথা বলেছেন সেটা কোন সুস্থ মানুষের কথা নয়। তিনি অসুস্থ মানুষের মতো কথা বলেছেন। তার এ ধরনের বক্তব্য প্রতাহার করে দুঃখ প্রকাশ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এনায়েত ফেরদৌস আরও বলেন, ফরহাদ মজহার বিভিন্ন সময়ে বিতকির্ত বক্তব্য দিয়ে মিডিয়ায় আসতে চান। এটা তার কোন কৌশলও হতে পারে।
উল্লেখ্য, ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা অফিস লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। একাত্তর টেলিভিশন, দেশ টেলিভিশন, ভোরের কাগজ, বিডি নিউজ টুয়েন্টি ফোর ইত্যাদি অফিস লক্ষ্য করে বোমা ও ককটেল হামলা করা হয়। এসব হামলায় গণমাধ্যম কর্মীরা আহত হন। একাত্তর টেলিভিশন কার্যালয়ের সামনে বোমা হামলায় চ্যানেলটির সিনিয়র নিউজ এডিটর জাকারিয়া আকন্দ বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসেন আহত হন। এরই মধ্যে ফরহাদ মজহার গণমাধ্যম নিয়ে বিতর্কিত বক্তব্য প্রদান করেন।
সংবাদ মাধ্যম সম্পর্কে ফরহাদ মজাহার ও কাজী ফিরোজ রশিদ যে বক্তব্য রাখেন তা ছিল এমনইÑ কাজী ফিরোজ রশীদ এই যে টেলিভিশন চ্যানেলের ওপর যে উপর্যপুরি হামলা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু তার সঙ্গে আমরা বলতে চাই যে আপনারা যারা সংবাদকর্মী আপনাদের কাছ থেকে জনগণ কিন্তু নিরপেক্ষতা আশা করে। আমি যখন দেখব.....
মনির হায়দার- আমরা কি পক্ষপাতিত্ব করছি বা নিরপেক্ষতা হারিয়েছি? মানে আমরা গণমাধ্যম কি নিরপেক্ষ নই?
কাজী ফিরোজ রশীদ- অবশ্যই... আর না হলে কেন এই হামলা হবে? আমি এটা বলতে চাই যে, আমি যখন দেখব, আমি রাজনীতি করি, আমার প্রতিপক্ষ সংবাদপত্র, সংবাদকর্মী বা চ্যানেল দাঁড়িয়ে গেছে তখন ওইখানে প্রতিঘাত করার সমস্ত অধিকার কিন্তু ওই যাদের বিরুদ্ধে তারা দাঁড়ায়, প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাদের থাকে। কারণ এরা তো প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে। এক সময় বিটিভিকে বলা হতো সাহেব-বিবি-গোলামের বাক্স। উনি লিখছেন, এই ফরহাদ মজহার সাহেব আছেন, সাহেব-বিবি-গোলামের বাক্স। এখন তো খালি গোলামের বাক্স হয়ে গেছে! কি দুর্ভাগ্য!!। সাহেবও নাই বিবিও নাই শুধু গোলাম, হায় হায় রে বিটিভি !! কি দৈন্যদশা !!
এই যে সোনালী ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত এ সমস্ত বড় বড় চোরদের দেখি ওখানে বসে কথা বলে। শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত... তারা ওখানে বসে কথা বলে। কোথায় দেশের অবস্থা আজকে? তারপর অন্য চ্যানেলের কথা আমি বলব না, কিন্তু আমি সবাইকে বলতে চাই, যে দেখেন আপনাদের.... দেশের প্রতি যেমন সবার একটি ভালবাসা আছে, দায়িত্ববোধ আছে, আপনারা যার যার দায়িত্ব পালন করবেন। দায়িত্বের বাইরে গেলে কিন্তু এ ধরনের ঘটনা আরও ঘটবে।
মনির হায়দারÑ জি... জনাব ফরহাদ মজহার...
ফরহাদ মজহার- জি আমি আপনাকে... একটা হচ্ছে প্রথমত, সংবাদ মাধ্যম সম্পর্কে এটা একটা সত্য কথা যে, বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষ তো নয়ই, একই সঙ্গে তারা গণবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয়, মানে আমি আপনাদের থেকে ভিন্নরকম বলব... আমি তাদেরই দায়ী করি। আপনি আজকে এই যে বিরোধী মতকে আপনি দমন করছেন এবং ক্রমাগত আপনি গণমাধ্যমের মধ্য দিয়ে কোন বিরোধী চিন্তাকে আপনি হাজির করতে দিচ্ছেন না। আপনি অল্প কিছু ব্যক্তিকে, যেমন টকশোতে ধরুন, অল্প কিছু ব্যক্তিকে যে ক্রমাগত পুতুলের মতো তাদের আপনি দেখাচ্ছেন সারাদেশের জনগণের কাছে, সমাজে যে আরও বহু শ্রেণী এবং শক্তি আছে, এখানে যে বিরোধী দল বলে একটা আছে, তাদের যে পক্ষে কথা বলার, তাদের বক্তব্য হাজির করার আপনি কোন পরিস্থিতি রাখছেন না... তো এটা তো স্বভাবতই এটা শেষ হবে বোমাবাজিতে। কারণ আপনি যখন কাউকে কথা বলতে বন্ধ করে দেবেন, স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে। কারণ আপনি তো আমার কথা বলতে... আপনি তো সন্ত্রাস গড়ে তুলেছেন। তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম। এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের।
ফিরোজ ভাইয়ের কথা থেকে ধরে নিয়ে আমি বলব এটা আমাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে। আশা করি গণমাধ্যমের লোকও শুনছে। আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি, আপনারা সন্ত্রাসী, আপনারা এ দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। আপনাদের টেলিভিশনে আমি যাব না। অনেকগুলো গণমাধ্যম তো দুর্বৃত্ত, দুর্নীতিবাজদের গণমাধ্যম।
কাজী ফিরোজ রশীদ- উৎসাহ দিচ্ছে...।
ফরহাদ মজহার- আমি মনে করি এটা বুঝতে হবে আমাদের। আমি তো মনে করি এই পটকা ফোটানোটা খুব কমই হয়েছে। মূলত আরও বেশি হওয়া উচিত ছিল। কারণ যে কোন দেশে এরকম পরিস্থিতিতে অনেক বেশি রেজিস্টেন্স জনগণের কাছ থেকে ঘটে। এটার পক্ষে আপনি দেখবেন যে জনগণ...।
মনির হায়দার- তাহলে আমরা কি এদেশে থাকব না? এটা যদি আরও ক্রমবর্ধমান হারে বিস্ফোরণ ঘটতে থাকে?
ফরহাদ মজহার- খুবই ভাল প্রশ্ন করেছেন। আমরা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন?
মনির হায়দার- নাগরিক
ফরহাদ মজহার- না আপনি নাগরিক নন। কারণ আপনি নাগরিক হলে প্রথম আপনার উচিত ছিল দাবি করা, গণমাধ্যমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া। আজকে আমরা কথা বলছি। আজকে বাংলাদেশের একজন সংবাদপত্রের সম্পাদক জেলে। আমি যখন কথা বলছি, তখন দিগন্ত টেলিভিশন বলে একটা টেলিভিশন যেটা বিরোধী দলের কথা বলত, সেটা বন্ধ- অন্যায়ভাবে। আমি যখন কথা বলছি, ‘আমার দেশের’ প্রেসকে আপনি বন্ধ করেছেন অন্যায়ভাবে। আমি যখন কথা বলছি ইসলামিক টিভি বন্ধ, আমি যখন কথা বলছি চ্যানেল ওয়ান বন্ধ। তো আপনি এটার কি ব্যাখ্যা করবেন? আপনার কারা গণমাধ্যমের লোক?
মনির হায়দার- আপনাদের এই চ্যানেলগুলো তো প্রচলিত সরকারের বিরোধিতা করত বেশি বেশি।
ফরহাদ মজহার- যাই করুক না কেন। আজকে যদি সরকারের পক্ষে নয় আমি বিরোধিতা করব। তাদের কথা বলার অধিকার আছে। যেই কণ্ঠস্বরগুলো অন্যদের রিপ্রেজেন্ট করে, অন্যদের কথা বলে। সে যেই দলেরই হোক না কেন। আপনি তো তারই গণতান্ত্রিক অধিকার মানছেন না! আপনারা গণমাধ্যমই মানেন না। অন্যদের কথা বাদ দেন। আপনার গণমাধ্যমের কর্মীরা আপনারা কখনও আজকে মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি? দাঁড়াননি। আপনারা কি আজ দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। আপনার কি ইসলামিক টিভির পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। আপনারা চ্যানেল ওয়ানের পক্ষে দাঁড়িয়েছেন ? দাঁড়াননি।
তাহলে আপনাদের তো বোমা মারাই উচিত...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×