somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে তারেকের বৈঠকের জন্য হলভাড়া পরিশোধে কার্ড জালিয়াতি, তোলপাড়

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হল ভাড়ার অর্থ পরিশোধ নিয়ে এবার কার্ড জালিয়াতির অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ আক্তার হোসেন টুলু অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ হল ভাড়া বাবদ ৬শ’ পাউন্ড নেয়ার নাম করে তার কার্ড থেকে ৬ হাজার পাউন্ড পরিশোধ করেছেন। অবশ্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
গত ৮ এপ্রিল যুক্তরাজ্যের সেন্ট্রাল লনের ওয়েস্টমিনস্টার হলে যুক্তরাজ্য বিএনপি এক সুধী সমাবেশের আয়োজন করে। এতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জ্যৈষ্ঠপুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করেন। এ সমাবেশ থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা বিষোদ্গার করেন। বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী’...
যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমতে কার্ড জালিয়াতির বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে বর্তমান সংখ্যায়। শিরোনামে সেখানে বলা হয়েছে তারেকের সভার হল ভাড়া নিয়ে কেলেঙ্কারি। এতে উল্লেখ করা হয়েছে কার্ড জালিয়াতির শিকার বিএনপির জ্যৈষ্ঠ সহসভাপতি শাহ আক্তার হোসেন টুলু কার্ড জালিয়াতির বিষয়ে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছেন। বলেছেন, অর্থ জালিয়াতির ঘটনায় মুখ খোলায় তাঁকে এখন দল থেকে বের করার চেষ্টা হচ্ছে।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সভার হল ভাড়া বাবদ তাঁর কাছে কিছু চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা বাবদ পাঁচ শ’ পাউন্ড দিতে চাইলে বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী এবং সাধারণ সম্পাদক কয়ছর ৬শ’ পাউন্ড দেয়ার অনুরোধ করেন। তিনি তা দিতে রাজি হন। কয়ছর আহমদ ভাড়া পরিশোধের সময় টেলিফোনে টুলুর কাছ থেকে কার্ডের তথ্য নেন। গত ২ এপ্রিল এ ঘটনা ঘটে। এরপর তিনি তাঁর রিসিটের জন্য কয়ছর আহমদের সঙ্গে যোগাযোগ করেন। কয়ছর আহমেদ রিসিট দিতে গড়িমসি করেন। সর্বশেষ ৬ এপ্রিল রবিবার কয়ছর আহমদের মালিকানাধীন সোনারগাঁও হোটেলে যান। এদিন কয়ছর নানা সমস্যার কথা বলে রিসিট না দিয়ে টুলুকে ফিরিয়ে দেন। এতে তাঁর সন্দেহ হয়।
তিনি আরও উল্লেখ করেন, সন্দেহ হওয়ার কারণে তিনি ক্রেডিট কার্ড নম্বরে ফোন করলে তাঁকে বলা হয় তাঁর কার্ড থেকে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে ৬ হাজার পাউন্ডের একটি পেমেন্ট গেছে। এতে তাঁর কাছে কার্ড জালিয়াতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নেতার অনুষ্ঠানে যাতে কোন অসুবিধা না এ জন্য ৮ এপ্রিল পর্যন্ত এ বিষয়ে তিনি কোন উচ্চবাক্য করেননি। কিন্তু দলের সাধারণ সম্পাদক বার বার বিষযটি অস্বীকার করায় তিনি বিষয়টি পুলিশকে জানান। তিনি নিজে হোটেলে গিয়ে কার্ডের মালিক পরিচয় দিয়ে হল ভাড়ার রসিদ সংগ্রহ করেন। বলেন, তাঁর কাছে হলের ভাড়ার চাঁদা দাবি করার সময় হল ভাড়া ১৫ হাজার পাউন্ড বলা হলেও রসিদে দেখতে পান হলের ভাড়া মাত্র ৬ হাজার ৬শ’ ৭৪ পাউন্ড ৪০ পেন্স। তিনি বলেন, আমি কি পাগল হয়েছি যে হলের ভাড়া একাই ৬ হাজার পাউন্ড পরিশোধ করব।
তিনি উল্লেখ করেন, দলের বা নেতার সুনাম ক্ষুণœ করার কোন উদ্দেশ্য তাঁর নেই। আমি চেয়েছি এ বিষয়ে একটি সমঝোতা হোক। কিন্তু কোন পর্যায়ের নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। উল্টো সংবাদ সম্মেলন করে তাঁকে বহিষ্কারের কথা বলা হচ্ছে। এ কারণেই সম্মান বাঁচাতে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছি। এখানে নেতার কোন প্রসঙ্গ নেই। যারা হল ভাড়া করেছে, চাঁদা তুলেছে, জালিয়াতির আশ্রয় নিয়েছে এদের কারণেই দলের সুনাম ক্ষুণœ হয়েছে। নেতার সুনাম ক্ষুণœ হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন জালিয়াতির বিষয়টি ফ্রড ডিপার্টমেন্ট তাঁর অভিযোগ পাওয়ার পর তাঁর এ্যাকাউন্টে ৬ হাজার পাউন্ড ফেরত দিয়েছে।
যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে ৮ এপ্রিল বিলেতের বাঙালী কমিউনিটির সুধীজন নিয়ে সেন্ট্রাল লনের ওয়েস্টমিনস্টার হলে যুক্তরাজ্য বিএনপি এক সুধী সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে তারেক রহমান কিছু ঐতিহাসিক তথ্যপ্রমাণ তুলে ধরেন। কিন্তু বিএনপি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারায় একটি মহল যুক্তরাজ্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহলটি যুক্তরাজ্য বিএনপির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে। ক্রেডিট কার্ড জালিয়াতির বিষয়ে বলা হয় দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু বিপথগামী সদস্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণভাবে ভিত্তিহীন বানোয়াট প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের প্রচারে যুক্তরাজ্য বিএনপিকে দুর্বল করার জন্য তারা এ অপপ্রচার চালাচ্ছে। কার্ড জালিয়াতির সঙ্গে যুক্তরাজ্য বিএনপি বা এর কোন নেতাকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত নন। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা উল্লেখ করেন বিএনপির কারও নামে কার্ড জালিয়াতির অভিযোগ পুলিশের কাছে আছে কিনা, তা জানা নেই। যুক্তরাজ্য বিএনপি এবং দেশ-বিদেশে হেয়প্রতিপন্ন করতে স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আক্তার হোসেন টুলু ৭ এপ্রিল হলে গিয়ে জালিয়াতির অভিযোগ করার পর হল কর্তৃপক্ষ বিষয়টি বিএনপি নেতাদের অবহিত করেন। ওইদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হলে হল বুকিং বাতিল করা হবে বলে জানিয়ে দেয়া হয়। এর ফলে বাধ্য হয়ে শাইস্তা চৌধুরী কুদ্দুস এবং কয়ছর আহমদ নগদ অর্থ নিয়ে ওইদিন হলে হাজির হন। নগদ অর্থ পরিশোধ করে হলের বুকিং টিকিয়ে রাখেন।

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হল ভাড়ার অর্থ পরিশোধ নিয়ে এবার কার্ড জালিয়াতির অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ আক্তার হোসেন টুলু অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ হল ভাড়া বাবদ ৬শ’ পাউন্ড নেয়ার নাম করে তার কার্ড থেকে ৬ হাজার পাউন্ড পরিশোধ করেছেন। অবশ্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
গত ৮ এপ্রিল যুক্তরাজ্যের সেন্ট্রাল লনের ওয়েস্টমিনস্টার হলে যুক্তরাজ্য বিএনপি এক সুধী সমাবেশের আয়োজন করে। এতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জ্যৈষ্ঠপুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করেন। এ সমাবেশ থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা বিষোদ্গার করেন। বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী’...
যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমতে কার্ড জালিয়াতির বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে বর্তমান সংখ্যায়। শিরোনামে সেখানে বলা হয়েছে তারেকের সভার হল ভাড়া নিয়ে কেলেঙ্কারি। এতে উল্লেখ করা হয়েছে কার্ড জালিয়াতির শিকার বিএনপির জ্যৈষ্ঠ সহসভাপতি শাহ আক্তার হোসেন টুলু কার্ড জালিয়াতির বিষয়ে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছেন। বলেছেন, অর্থ জালিয়াতির ঘটনায় মুখ খোলায় তাঁকে এখন দল থেকে বের করার চেষ্টা হচ্ছে।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সভার হল ভাড়া বাবদ তাঁর কাছে কিছু চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা বাবদ পাঁচ শ’ পাউন্ড দিতে চাইলে বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী এবং সাধারণ সম্পাদক কয়ছর ৬শ’ পাউন্ড দেয়ার অনুরোধ করেন। তিনি তা দিতে রাজি হন। কয়ছর আহমদ ভাড়া পরিশোধের সময় টেলিফোনে টুলুর কাছ থেকে কার্ডের তথ্য নেন। গত ২ এপ্রিল এ ঘটনা ঘটে। এরপর তিনি তাঁর রিসিটের জন্য কয়ছর আহমদের সঙ্গে যোগাযোগ করেন। কয়ছর আহমেদ রিসিট দিতে গড়িমসি করেন। সর্বশেষ ৬ এপ্রিল রবিবার কয়ছর আহমদের মালিকানাধীন সোনারগাঁও হোটেলে যান। এদিন কয়ছর নানা সমস্যার কথা বলে রিসিট না দিয়ে টুলুকে ফিরিয়ে দেন। এতে তাঁর সন্দেহ হয়।
তিনি আরও উল্লেখ করেন, সন্দেহ হওয়ার কারণে তিনি ক্রেডিট কার্ড নম্বরে ফোন করলে তাঁকে বলা হয় তাঁর কার্ড থেকে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে ৬ হাজার পাউন্ডের একটি পেমেন্ট গেছে। এতে তাঁর কাছে কার্ড জালিয়াতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নেতার অনুষ্ঠানে যাতে কোন অসুবিধা না এ জন্য ৮ এপ্রিল পর্যন্ত এ বিষয়ে তিনি কোন উচ্চবাক্য করেননি। কিন্তু দলের সাধারণ সম্পাদক বার বার বিষযটি অস্বীকার করায় তিনি বিষয়টি পুলিশকে জানান। তিনি নিজে হোটেলে গিয়ে কার্ডের মালিক পরিচয় দিয়ে হল ভাড়ার রসিদ সংগ্রহ করেন। বলেন, তাঁর কাছে হলের ভাড়ার চাঁদা দাবি করার সময় হল ভাড়া ১৫ হাজার পাউন্ড বলা হলেও রসিদে দেখতে পান হলের ভাড়া মাত্র ৬ হাজার ৬শ’ ৭৪ পাউন্ড ৪০ পেন্স। তিনি বলেন, আমি কি পাগল হয়েছি যে হলের ভাড়া একাই ৬ হাজার পাউন্ড পরিশোধ করব।
তিনি উল্লেখ করেন, দলের বা নেতার সুনাম ক্ষুণœ করার কোন উদ্দেশ্য তাঁর নেই। আমি চেয়েছি এ বিষয়ে একটি সমঝোতা হোক। কিন্তু কোন পর্যায়ের নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। উল্টো সংবাদ সম্মেলন করে তাঁকে বহিষ্কারের কথা বলা হচ্ছে। এ কারণেই সম্মান বাঁচাতে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছি। এখানে নেতার কোন প্রসঙ্গ নেই। যারা হল ভাড়া করেছে, চাঁদা তুলেছে, জালিয়াতির আশ্রয় নিয়েছে এদের কারণেই দলের সুনাম ক্ষুণœ হয়েছে। নেতার সুনাম ক্ষুণœ হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন জালিয়াতির বিষয়টি ফ্রড ডিপার্টমেন্ট তাঁর অভিযোগ পাওয়ার পর তাঁর এ্যাকাউন্টে ৬ হাজার পাউন্ড ফেরত দিয়েছে।
যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে ৮ এপ্রিল বিলেতের বাঙালী কমিউনিটির সুধীজন নিয়ে সেন্ট্রাল লনের ওয়েস্টমিনস্টার হলে যুক্তরাজ্য বিএনপি এক সুধী সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে তারেক রহমান কিছু ঐতিহাসিক তথ্যপ্রমাণ তুলে ধরেন। কিন্তু বিএনপি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারায় একটি মহল যুক্তরাজ্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহলটি যুক্তরাজ্য বিএনপির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে। ক্রেডিট কার্ড জালিয়াতির বিষয়ে বলা হয় দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু বিপথগামী সদস্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণভাবে ভিত্তিহীন বানোয়াট প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের প্রচারে যুক্তরাজ্য বিএনপিকে দুর্বল করার জন্য তারা এ অপপ্রচার চালাচ্ছে। কার্ড জালিয়াতির সঙ্গে যুক্তরাজ্য বিএনপি বা এর কোন নেতাকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত নন। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা উল্লেখ করেন বিএনপির কারও নামে কার্ড জালিয়াতির অভিযোগ পুলিশের কাছে আছে কিনা, তা জানা নেই। যুক্তরাজ্য বিএনপি এবং দেশ-বিদেশে হেয়প্রতিপন্ন করতে স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আক্তার হোসেন টুলু ৭ এপ্রিল হলে গিয়ে জালিয়াতির অভিযোগ করার পর হল কর্তৃপক্ষ বিষয়টি বিএনপি নেতাদের অবহিত করেন। ওইদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হলে হল বুকিং বাতিল করা হবে বলে জানিয়ে দেয়া হয়। এর ফলে বাধ্য হয়ে শাইস্তা চৌধুরী কুদ্দুস এবং কয়ছর আহমদ নগদ অর্থ নিয়ে ওইদিন হলে হাজির হন। নগদ অর্থ পরিশোধ করে হলের বুকিং টিকিয়ে রাখেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×