somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হেফাজত-বিএনপি টানাপোড়েন, নতুন কৌশলে হেফাজত!

১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়া এবং না দেয়া নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বিএনপির টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আর কোনো রাজনৈতিক দলের হাতে ব্যবহৃত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। অবশ্য হেফাজতে ইসলামের এ অবস্থানকে সাময়িক কৌশল হিসেবেই দেখছে বিএনপি এবং ইসলামপন্থী নেতারা।

প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে ২০১০ সালে চট্টগ্রাম থেকেই কর্মসূচি শুরু করেছিল বহুল আলোচিত হেফাজতে ইসলাম। আর প্রথম থেকেই ধর্মীয় এ সংগঠনটিকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছিল বিএনপি। গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের স্থায়ী অবস্থানের পক্ষে বেগম খালেদা জিয়া সমর্থন দিয়েছিলেন। তবে ওই ঘটনার পর হেফাজতে ইসলামে নানা মেরুকরণ ঘটে।

এদিকে গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকায় বিএনপির সরকারবিরোধী গণঅবস্থানে অংশ নেয়ার জন্য হেফাজতকে আহ্বান জানালেও সাড়া দেয়নি তারা। পরবর্তী সময়ে হেফাজত ইসলামের আমির নিজেই ঘোষণা দেন আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। সংগঠনটির সবশেষ সিদ্ধান্ত অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবেন না তারা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সম্প্রতি সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, “১৩ দফার ঈমানি দায়িত্ব নিয়ে আমরা মঠে কাজ করছি, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই, কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য হেফাজতে ইসলাম কখনো ব্যবহৃত হবে না।”

হেফাজতের মধ্যে ৪-৫টি ইসলামী রাজনৈতিক দল থাকলেও সংগঠনের ফোরামে রাজনৈতিক ইস্যু থাকবে না বলে জানান তিনি।

তবে ইসলামপন্থী নেতা অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার মনে করেন, নতুন করে জনসমর্থন আদায়ের জন্য হেফাজতে ইসলাম এসব কথা বলছে। তিনি বলেন, “যেসব মানুষ আবেগবশত তাদের পক্ষে গিয়েছিলো, তাদের অনেকেই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাই এটি সাধারণ মানুষকে সামনে আনার একটি কৌশল হতে পারে।”

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, হেফাজতে ইসলামের বর্তমান অবস্থান প্রতিকূল পরিস্থিতির কারণে কৌশলমাত্র।

এই বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, “প্রতিটি সংগঠনের তাদের কৌশল কর্মপদ্ধতি থাকে, হেফাজতও বর্তমান পরিস্থিতির কারণে কোনো কৌশল অবলম্বন করতে পারে।”

গত বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা দায়ের করা হয়। আর এসব মামলার আসামি হেফাজতের শীর্ষ নেতারা। তবে বর্তমানে সংগঠনের অনেক নেতা প্রকাশ্যে থাকলেও তাদের গ্রেফতারে ইদানীং কোনো পুলিশি তৎপরতা চোখে পড়েনি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×