somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএনপির ‘লম্ফঝম্ফে’ পাত্তা দিচ্ছে না আ.লীগ

২৬ শে জুন, ২০১৪ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন বুধবার। আর এ সফর নিয়ে ব্যস্ত বাংলাদেশের বড়-ছোট সব রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি সুষমা স্বরাজের ঢাকা সফরের ফসল নিজেদের ঘরে তুলতে চায়। দলের নেতারা মনে করছেন সুষমার এ সফরে বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ হবে। আর এতে লাভবান হবে বিএনপি নেতৃত্বাধীন জোট।

অবশ্য বিএনপির এ ‘লম্ফঝম্ফে’ পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করছেন, বিএনপি কেন কোনো দলই চাপ দিয়ে নির্বাচন আদায় করতে পারবে না। কারণ শেখ হাসিনা সরকারকে চাপ দিয়ে কিছুই করানো সম্ভব নয়। আর এ বিষয়টি ভালো করেই জানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা হলে তারা এমনটাই জানান।

সুষমা স্বরাজের ঢাকা সফরে আওয়ামী লীগের কী পরিকল্পনা তা জানতে চাইলে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। ভারতের কাছে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরই প্রমাণ করে। বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেগুলো বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এছাড়া অমিমাংসিত বিষয়গুলোর সমাধান নিয়ে তার সঙ্গে আলোচনা হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি কিংবা আলোচনা তার সঙ্গে হবে না।’

এদিকে বিএনপির একটি নির্ভরশীল সূত্রে জানা যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফর নিয়ে দলটি ইতোমধ্যে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে রয়েছে- ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন, বিরোধী দলের প্রতি সরকারের দমন-পীড়ন নীতি, দেশব্যাপী সরকারি দলের সন্ত্রাস নৈরাজ্য, একটি বিশেষ বাহিনীকে দিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী গুম-অপহরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। সর্বোপরি সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেয়ার জন্য সরকারকে ভারতের পক্ষে থেকে যেন চাপ সৃষ্টি করা হয়, সেই লক্ষ্যে সমর্থন আদায়ের বিষয়টি তুলে ধরবে বিএনপি।

তবে এ বিষয়ে কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেন, ‘শেখ হাসিনাকে চাপ দিয়ে কিছু করানো সম্ভব নয়। এটা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই জানে। বিএনপি ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করে শেখ হাসিনার কাছ থেকে নির্বাচন আদায় করতে পারবে, এমনটি যদি মনে করে থাকে তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করে। কারণ ভারতও জানে নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো বেশি জোরদার হবে। সুষমা স্বরাজের এ সফরে দুই দেশের অমিমাংসিত বিষয়গুলোর একটা সমধান হবে বলে আমি আশা করি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সময় মতো হবে। অর্থাৎ ২০১৯ সালেই নির্বাচন হবে। যে যাই বলুক, এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনে।’

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাৎ না দেয়ায় একটা বৈরি সম্পর্ক তৈরি হয় কংগ্রেসের সঙ্গে। তা আর কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক থাকায় এবার বিএনপি সেই অবস্থা থেকে উত্তরণ চায়।

সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় আসছেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সেই সঙ্গে ২৭ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান।

এদিকে বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×