somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্জিত সমুদ্রসীমা পাহারায় রাখতে হবে

১০ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা জয়ের পর আগে যেখানে বাংলাদেশ গভীর সমুদ্রে যেতে পারত না, এই রায়ের পর সেখানে যেতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কাউসার আহমেদ। তিনি বলেন, এ রায়ের পর এখন বাংলাদেশের জেলেরা আগের চেয়ে সমুদ্রের অনেক ভেতরে গিয়ে মৎস্য আহরণ করতে পারবে। এখন আর কোনো দেশ বাধা দিতে পারবে না। তিনি বলেন, 'এ ছাড়া আমাদের এখন গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করাও অনেক সহজ হবে। আর আমাদের নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার দরকার। কারণ ১২-১৩ বছর পর বাংলাদেশের গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে। তাই এখন থেকেই বিকল্প জ্বালানি হিসেবে আমাদের নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে হবে। এ জন্য গভীর সমুদ্রে আমাদের অনেক অনুসন্ধান করতে হবে।

মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনাভিত্তিক টক শো 'নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি' অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

আলোচনার শুরুতে সঞ্চালক জানতে চান, মিয়ানমারের পর বাংলাদেশ ভারতের সঙ্গেও একটি সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তর্জাতিক আদালতে পক্ষে রায় পেয়েছে। এ রায়ে বাংলাদেশ কতটা লাভবান হলো- কিভাবে বিশ্লেষণ করবেন।

জবাবে ড. ইমতিয়াজ আহমেদ বলেন, 'বাংলাদেশ যে জন্য মামলা করেছিল, তার তুলনায় অনেক কম সমুদ্রসীমা পেয়েছে। তবে আমাদের এ বিষয়ে আরো অভিজ্ঞ লোক থাকা দরকার ছিল।' তিনি বলেন, 'আমাদের সমুদ্রবিজ্ঞান বিভাগ শুরু হয়েছে মাত্র দুই বছর হলো। তাও এটা হয়েছে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর। এটা যদি আরো ৪০ বছর আগে করা হতো, তাহলে আরো অনেক অভিজ্ঞ লোক আমাদের এ সেক্টরে কাজ করতে পারত।' তিনি বলেন, 'আমাদের দেশে এখন শুধু সমুদ্রসীমা নয়, আকাশপথ, ল্যান্ড বাউন্ডারিসহ সব বিষয়ে অভিজ্ঞতা দরকার। এ বিষয়ে সরকারকে গবেষণা করার সুযোগ তৈরি করতে হবে।' তিনি বলেন, 'বাংলাদেশের জন্য সমুদ্রসীমা জয় ভালো, কিন্তু এই বিপুল পরিমাণ সমুদ্র আমাদের রক্ষণাবেক্ষণের কোনো লোকবল বা আধুনিক সরঞ্জাম নেই। তাই সরকারের উচিত হবে এখন অর্জিত সমুদ্রসীমা যাতে নিজস্ব পাহারায় রাখা যায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করা।

আলোচনার এ পর্যায়ে সঞ্চালক জানতে চান, বাংলাদেশ ভারতের সঙ্গে যে সমুদ্রসীমা জয় পেয়েছে, এ বিষয়ে বিএনপির সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর হাফিজউদ্দিন বলেছেন, এ রায় বাংলাদেশের বিপক্ষে গেছে। এ রায় নিয়ে সরকার রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। তাই এ রায় বাংলাদেশের পক্ষে না গেলেও সরকার তা ফলাও করে প্রচার করছে। আবার সরকার বলছে, বাংলাদেশ ভারতের সঙ্গে আইনি মোকাবিলা করে রায় ছিনিয়ে এনেছে। আসলে কিভাবে দেখবেন?

জবাবে ড. কাউসার আহমেদ বলেন, এ রায় হলো টেকনিক্যাল। না বুঝে এর সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। তিনি বলেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় একটি টেকনিক্যাল বিষয়। এ রায় নিয়ে কারোরই রাজনীতি করা ঠিক না। তিনি বলেন, 'ভারতের নিযুক্ত আইনজীবী বাংলাদেশের দাবির বিষয়ে আপত্তি দিয়েছিলেন, কিন্তু সেই আপত্তি ৪-১ ভোটে নাকচ হয়ে যায়। তাই বলছি, ভারতের সঙ্গে বাংলাদেশের এ মামলায় বাংলাদেশের আরো অভিজ্ঞ আইনজীবী থাকলেই বাংলাদেশ আরো রায় পেত, তা নয়। আইনিভাবে যা হওয়ার দরকার ছিল তা-ই হয়েছে।'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×