somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসন্তুষ্ট মির্জা আব্বাস, কর্মীদের দেখা দেননি

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবগঠিত বিএনপির ঢাকা মহানগর কমিটি নিয়ে সন্তুষ্ট নন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। ঢাকায় বিএনপির রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ সাদেক হোসেন খোকাকে নতুন কমিটিতে রাখা এবং এ কমিটির থানাভিত্তিক ৩৬ সদস্যের বেশির ভাগই খোকার অনুসারী হওয়ায় মির্জা আব্বাস কিছুটা ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতা।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে নতুন কমিটির সদস্যসচিব করা এবং খোকার নেতৃত্বাধীন আগের কমিটির সদস্যসচিব আবদুস সালামকেও এ কমিটির উপদেষ্টা পদ দেওয়াটাও মির্জা আব্বাসের পছন্দ হয়নি বলে জানা গেছে। এ কারণেই তিনি গতকাল দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যমের সঙ্গে দেখা দেননি বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে। তবে হাবিব-উন-নবী খান সোহেল গতকাল দুপুরে আব্বাসের সঙ্গে বাসায় গিয়ে দেখা করেছেন।
গত শুক্রবার রাতে মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ৫৭ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে আগামী দুই মাসের মধ্যে মহানগরের সব ওয়ার্ড ও থানা কমিটি গঠন করে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।
এ কমিটি ঘোষণার পর গতকাল শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাড়ির সামনে দলের অনেক নেতা-কর্মী ভিড় করেন। কিন্তু তাঁরা মির্জা আব্বাসের দেখা পাননি। এমনকি গণমাধ্যমকর্মীরা দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করলেও মির্জা আব্বাস কোনো কথা বলতে রাজি হননি। তাঁর পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, একটু গুছিয়ে নিয়ে তারপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একজন নেতা প্রথম আলোকে বলেছেন, মির্জা আব্বাস মনে করেন, এ কমিটি নিয়ে তাঁর পক্ষে কাজ করা কঠিন হবে। ওই নেতা আরও জানান, গত বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যখন কমিটি চূড়ান্ত করেন, তখন কমিটির সদস্যসংখ্যা ছিল ৩১ জন। তাতে সাদেক হোসেন খোকা ও আবদুস সালামের নাম ছিল না। ওই দিন পর্যন্ত সদস্যসচিব পদে কারও নাম ছিল না। পরে কমিটির আকার বৃদ্ধির বিষয়টি মির্জা আব্বাস জানতেন না।
অবশ্য দলের অপর একটি সূত্র জানায়, নতুন আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা ২১ সদস্যের মধ্যে চারজন বাদে বাকি সবাই মির্জা আব্বাসের ঘনিষ্ঠ। এঁদের মধ্যে সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু, সালাউদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুঁইয়া, আমান উল্লাহ, বরকত উল্লা অন্যতম। তবে কমিটির বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত ৩৬ সদস্যের মধ্যে বেশির ভাগই সাদেক হোসেন খোকার অনুসারী।
সাদেক হোসেন খোকা বিভিন্ন পদে থেকে ১৬ বছর ধরে ঢাকা মহানগর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ঢাকায় নেতা-কর্মীদের নামাতে না পারার ব্যর্থতার দায় চাপিয়ে খোকার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হলো।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×